রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে ইস্তফা দীপককুমার রায়ের
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে ইস্তফা দীপককুমার রায়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice-Chancellor) পদ থেকে পদত্যাগ করলেন বাংলা বিভাগের অধ্যাপক দীপককুমার রায়। বুধবার বিকেলে ইমেলের মাধ্যমে (Email) তিনি নিজের ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Registrar) দুর্লভ সরকারের কাছে পাঠান। একই দিনে কর্ণজোড়ায় জেলা প্রশাসন ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাংলো ছেড়ে নিজের ব্যক্তিগত সামগ্রী সরিয়ে নেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য উচ্চশিক্ষা দফতরের (Higher Education Department) পূর্ণ অনুমোদন ছাড়াই ২০২৩ সালের ২১ আগস্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেন। সে সময় তিনি বাংলা বিভাগের অধ্যাপক হিসেবেই কর্মরত ছিলেন এবং লিয়েন (Lien) ছাড়াই দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে আবেদন করলেও এক্সিকিউটিভ কাউন্সিল (Executive Council) বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত হয়নি।

এর মধ্যেই উচ্চশিক্ষা দফতর অধ্যাপক অর্ণব সেনকে নতুন স্থায়ী উপাচার্য (Permanent Vice-Chancellor) হিসেবে নিয়োগ করায়, প্রতিষ্ঠা দিবসের ২৪ ঘণ্টার মধ্যেই দীপককুমার রায় পদত্যাগ করেন। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি ফের নিজের বিভাগে শিক্ষকতায় ফিরবেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads