ভাইরাল খবর
পাঁঠার নামে গরুর মাংস! রেস্তোরায় ডিনারে গো মাংস পরিবেশন হিন্দু অভিনেতা-ইনফ্লুয়েন্সারকে
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে (Friday Night) কলকাতার পার্কস্ট্রিট (Park Street)-এর এক জনপ্রিয় পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজ (Dinner) সারতে গিয়েছিলেন টলিপাড়ার পরিচিত অভিনেতা ও সেলেব ইনফ্লুয়েন্সার (Celebrity Influencer) সায়ক চক্রবর্তী। কিন্তু সেই রাতের ডিনারই যে এমন বিতর্কের জন্ম দেবে, তা কল্পনাও করেননি তিনি।
সায়কের সঙ্গে ওই পাবে উপস্থিত ছিলেন তাঁর দুই বন্ধু—অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। তিনজনেই মাটন স্টেক (Mutton Steak) অর্ডার করেছিলেন। অভিযোগ, খাবার পরিবেশন (Food Service) হওয়ার পর প্রথমে খিদের চোটে বুঝতে না পেরে কিছুটা খেয়ে ফেলেন তাঁরা। কিন্তু কয়েক কামড় দেওয়ার পরই সন্দেহ হয়। মুখে দিতেই আঁতকে ওঠেন সায়ক ও তাঁর বন্ধুরা।
ঘটনাস্থল থেকেই পুরো বিষয়টি ফেসবুক লাইভে (Facebook Live) তুলে ধরেন সায়ক চক্রবর্তী। তাঁর দাবি, পাঁঠার মাংস অর্ডার করা হলেও তাঁদের গরুর মাংস (Beef) পরিবেশন করা হয়েছে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ওয়েটারকে ডেকে প্রশ্ন করেন অভিনেতা। সেই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় (Social Media) ভাইরাল।
লাইভ ভিডিওতে দেখা যায়, সায়ক ওয়েটারকে উদ্দেশ করে বলেন,
“আমি একজন ব্রাহ্মণ। আমাকে না জানিয়ে কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!”
এরপর সায়ক ওয়েটারের ধর্ম (Religion) জানতে চাইলে তিনি জানান, তিনি মুসলিম (Muslim)। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা পাল্টা প্রশ্ন করেন,
“আমি আপনাকে না বলে শুয়োরের মাংস (Pork) খাইয়ে দিলে আপনি খাবেন?”
এই কথোপকথনের পর রেস্তরাঁয় (Restaurant) তুমুল বচসা শুরু হয়। এক পর্যায়ে ওয়েটার স্বীকার করেন যে তাঁর ভুল হয়েছে। যদিও পরে ওই কর্মীর দাবি, তিনি অর্ডার শুনতে ভুল করেছিলেন (Miscommunication)। বিষয়টি জানানো হয় পাবে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদেরও (Management)। তবে রাতভর উত্তেজনা (Tension) ও বিতর্ক চলতেই থাকে বলে জানা গিয়েছে।
