ভাইরাল খবর
আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে কেন্দ্র! আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক: কলকাতার (Kolkata) আনন্দপুরে (Anandapur) ভয়াবহ অগ্নিকাণ্ডে (fire tragedy) মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। এখনও কয়েকজন নিখোঁজ (missing)। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনপ্রিয় এক মোমো প্রস্তুতকারী সংস্থার (momo manufacturing company) দুই আধিকারিককে গ্রেপ্তার (arrest) করেছে পুলিশ। শহরজুড়ে আলোড়ন ফেলা এই মর্মান্তিক দুর্ঘটনার পর এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এক্স হ্যান্ডেল (X handle)-এ একটি পোস্ট করে জানানো হয়, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PM National Relief Fund) থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য (financial assistance) দেওয়া হবে।
The recent fire mishap in Anandapur, West Bengal is very tragic and saddening. My condolences to those who have lost their loved ones. I pray that those injured recover at the earliest.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The…
— PMO India (@PMOIndia) January 30, 2026
পোস্টে উল্লেখ করা হয়েছে, আনন্দপুরের এই বড়সড় দুর্ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে শোকাহত (deeply saddened)। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা (condolences) জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য (speedy recovery) কামনা করা হয়েছে। এরপরই ক্ষতিপূরণের (compensation) ঘোষণা করা হয়।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় (West Bengal) আসন্ন বিধানসভা নির্বাচন (assembly election) মাথায় রেখেই কেন্দ্রের এই দ্রুত তৎপরতা। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠলেও, প্রধানমন্ত্রীর এই ঘোষণা যে রাজনৈতিক বার্তাও বহন করছে, তা অস্বীকার করছেন না বিশেষজ্ঞরা (political analysts)।
