ভোটার শুনানির মাঝেই উত্তেজনা! শুনানির টেবিলেই থাপ্পড় মাইক্রো অবজার্ভারকে
Connect with us

ভাইরাল খবর

ভোটার শুনানির মাঝেই উত্তেজনা! শুনানির টেবিলেই থাপ্পড় মাইক্রো অবজার্ভারকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে চলা বিশেষ নিবিড় সংশোধন (SIR – Special Intensive Revision) ঘিরে অভিযোগের মধ্যেই এবার গুরুতর হেনস্তার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে (Kumarganj BDO Office) ভোটার শুনানি চলাকালীন এক মাইক্রো অবজার্ভারকে (Micro Observer) কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা এখনও যাচাই করা হয়নি।

ঘটনাটি ঘটে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশের আগেই, যখন রাজ্যজুড়ে এসআইআর সংক্রান্ত কাজ চলছে। অভিযোগ, ওই অফিসে দায়িত্বপ্রাপ্ত মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই শুনানি পরিচালনা করছিলেন। সেই সময় হঠাৎ উত্তেজনা ছড়ায় এবং কয়েকজন তাঁর উপর চড়াও হয়। অভিযোগ অনুযায়ী, সেই পরিস্থিতিতেই এক ব্যক্তি তাঁকে থাপ্পড় মারেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আক্রান্ত মাইক্রো অবজার্ভার ই-মেল মারফত পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা (Political Slugfest) শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) কাজে ইচ্ছাকৃত বাধা দিচ্ছে শাসকদল। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, এর আগেও বারুইপুরে (Baruipur) এক মহিলা বিএলও (BLO) আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছিল, যা নিয়ে কমিশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement
ads