ভাইরাল খবর
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন কি?
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে আজ, সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দায়ের করা মামলার শুনানি হবে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের (Chief Justice Suryakant) বেঞ্চে বেলা ২টো নাগাদ।
গত বুধবারের শুনানিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সামান্য তথ্যগত ভুল বা নামের বানান (spelling discrepancy) সমস্যার কারণে যাতে কোনও প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, সেই দাবি জানান তিনি। একই সঙ্গে যাঁদের বিরুদ্ধে Form 7 জমা পড়েছে, তাঁদের নাম প্রকাশের আর্জিও জানান।
সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়—ছোট ভুলে নাম বাদ নয়, বাংলা ভাষায় দক্ষ অফিসার নিয়োগ এবং ভোটারদের নোটিস পাঠানোর ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া। আদালতের পর্যবেক্ষণের পর রাজ্য সরকার SIR-এর কাজে ৮,৫০৫ জন গ্রুপ-বি (Group-B Officers) আধিকারিক দেওয়ার সিদ্ধান্ত জানায়।
তবে আজকের শুনানিতে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থাকছেন না বলেই তৃণমূল সূত্রে খবর। যদিও ভার্চুয়ালি (virtual hearing) যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হয়নি। আজকের শুনানিতে এই সংক্রান্ত অন্যান্য মামলাও একসঙ্গে শোনা হবে।


