খুন
চেন্নাইয়ে রহস্যমৃত্যু মালদহের যুবকের! রেললাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ চেন্নাইয়ে (Chennai) রহস্যজনক মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। আটদিন নিখোঁজ থাকার পর রেললাইনের (Railway Track) ধারে জঙ্গল (Forest Area) থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। মৃত যুবকের নাম আলমগির আলম (Alamgir Alam), বয়স ২৯ বছর। তাঁর বাড়ি মালদহ জেলার (Malda District) হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজার এলাকায়।
পরিবারের অভিযোগ, আলমগিরকে খুন (Murder) করা হয়েছে। চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন তিনি। নয় দিন আগে অন্য একটি কাজের সূত্রে হায়দরাবাদ (Hyderabad) যাওয়ার কথা ছিল। ট্রেনে ওঠার আগে স্ত্রী হাবানুর খাতুনের সঙ্গে ফোনে কথা বলেন আলমগির। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সহকর্মীরা স্থানীয় থানায় (Local Police Station) নিখোঁজ ডায়েরিও করেন।
আটদিন পর, যে স্টেশন থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল, তার পরবর্তী স্টেশনের কাছে রেললাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পৌঁছতেই ভেঙে পড়েন স্ত্রী ও পরিবারের সদস্যরা। আলমগির ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য (Sole Earner)। দুই নাবালক সন্তানকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় স্ত্রী।
দেহ চেন্নাই থেকে বাড়িতে ফেরাতে স্থানীয় প্রশাসনের (Local Administration) সাহায্য চেয়েছে পরিবার। ঘটনার পূর্ণ তদন্তের দাবি উঠেছে।


