ভাইরাল খবর
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! সেন্ট্রাল ব্যাঙ্কে ৩৫০ পদে নিয়োগ, আজই আবেদন করুন
ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector) সরকারি চাকরি খুঁজছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) প্রকাশ করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাঙ্কের পক্ষ থেকে স্পেশালিস্ট অফিসার (Specialist Officer – SO) পদে মোট ৩৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এই নিয়োগের আওতায় ফরেন এক্সচেঞ্জ অফিসার (Foreign Exchange Officer) এবং মার্কেটিং অফিসার (Marketing Officer) পদে কর্মী নেওয়া হবে। ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল II) পদে শূন্যপদ রয়েছে ১৫০টি এবং মার্কেটিং অফিসার (স্কেল II) পদে ২০০টি। ব্যাঙ্কের বিভিন্ন আঞ্চলিক অফিস (Regional Office) ও শাখায় (Branch) এই নিয়োগ করা হবে।
ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে আবেদন করতে হলে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি সহ MBA (Finance/International Business) বা সমমানের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। মার্কেটিং অফিসার পদে MBA (Marketing) অথবা PGDBM ডিগ্রি আবশ্যক।
২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির (Reserved Category) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া হবে দ্বি-স্তরীয় (Two-tier Selection Process)। প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা (Online Written Exam), এরপর ইন্টারভিউ (Interview)। পরীক্ষায় প্রফেশনাল নলেজ, কম্পিউটার নলেজ (Computer Knowledge) ও ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (Banking Awareness) থেকে প্রশ্ন থাকবে। সম্ভাব্য পরীক্ষা মার্চ মাসে।
আবেদন করতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in-এর ‘Career’ বিভাগ থেকে। আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। জেনারেল ও OBC প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা, আর SC/ST ও বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।


