ভাইরাল খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার আটকাল DGCA, তবু রামপুরহাট যাওয়ার বার্তা
ডিজিটাল ডেস্কঃ ফের কপ্টার (Helicopter) বিভ্রাটে আটকে গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি। মঙ্গলবার কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) থেকে বীরভূমের রামপুরহাটে যাওয়ার কথা ছিল তাঁর। তবে অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)-র তরফে নির্ধারিত সময়ে অনুমতি না মেলায় উড়তে পারেনি হেলিকপ্টার। প্রায় এক ঘণ্টার বেশি সময় ফ্লাইং ক্লাবেই অপেক্ষা করতে হয় ডায়মন্ড হারবারের সাংসদকে।
‘আবার জিতবে বাংলা’ (Abar Jitbe Bangla) কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বীরভূমে একাধিক কর্মসূচি ছিল অভিষেকের। পরিকল্পনা অনুযায়ী তারাপীঠ (Tarapith) মন্দির দর্শনের পর রামপুরহাটের জনসভা এবং রামপুরহাট হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। হেলিকপ্টার আটকে যাওয়ায় কর্মসূচি ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। সভাস্থলে নির্ধারিত সময়েই উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি (BJP) ডিজিসিএ-কে ব্যবহার করে প্রচারে বাধা দিচ্ছে। যদিও ডিজিসিএ দাবি করেছে, কুয়াশা (Fog) ও দৃশ্যমানতা (Visibility) কম থাকার কারণেই অনুমতি দেওয়া যায়নি। পরে দুপুর ২টা ১০ মিনিটে উড়ানের অনুমতি মেলে।
এই পরিস্থিতিতেও অভিষেক স্পষ্ট জানান, “চপারের অনুমতি না মিললেও প্রয়োজনে সড়কপথে (Road Route) রামপুরহাট যাবই। সভা করব, হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গেও দেখা করব।” শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি তখনও বেহালা ফ্লাইং ক্লাবেই ছিলেন।


