ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন
Connect with us

বিশ্বের খবর

ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ১৯ অক্টোবর :  বিশ্ব দরবারে ফের বাঙালির নাম উজ্জ্বল করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন ভারতীয় অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অমর্ত্য সেন। রবিবার সকালে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় অতিথির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

আর এই প্রথম কোনও বাঙালি তথা ভারতীয় এই পুরস্কার পেলেন। বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে এবং তা মোকাবিলার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন অমর্ত্য সেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়ছেন। যা আজকের বিশ্বে অনেক বেশি প্রাসঙ্গিক। অমর্ত্য সেনের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি হলো সামাজিক সমৃদ্ধি কেবল অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেই নয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত অমর্ত্য সেন করোনা ভাইরাসের কারণে রোববার ফ্রাঙ্কফুর্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অমর্ত্যের আগে এই পুরস্কার যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে আছেন অক্তাভিও পাজ, ইহুদি মেনুহিন, ওরহান পামুক, চিনুয়া আচেবের মতো ব্যক্তিত্ব।