মোদির পর শাহ: বছর শেষে দু’দিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Connect with us

রাজনীতি

মোদির পর শাহ: বছর শেষে দু’দিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বছর শেষের মুখে ফের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু’দিনের (two-day) রাজ্য সফরে বিজেপির (BJP) এই শীর্ষ নেতা কোনও জনসভা (public rally) নয়, মূলত দলীয় বৈঠকেই (organizational meeting) অংশ নেবেন বলে খবর। সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে (29–30) তিনি পশ্চিমবঙ্গ (West Bengal) সফরে আসবেন।

সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি (political situation) বেশ উত্তপ্ত। এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যজুড়ে বিতর্ক চলছে। বিজেপি সূত্রে খবর, এই সফরে অমিত শাহ রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। আলোচনায় থাকবে বিধানসভা ভোটের রণনীতি (strategy), বুথ স্তরে (booth level) সংগঠন কতটা মজবুত হয়েছে এবং কোন কোন ইস্যুকে সামনে রেখে বিজেপি লড়াইয়ে নামবে।

বিশেষ করে অনুপ্রবেশ (infiltration) ও এসআইআর নিয়ে দলের অবস্থান স্পষ্ট করা হতে পারে। বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, এসআইআরের ফলে প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে। একই সঙ্গে মতুয়া (Matua) সম্প্রদায়ের বহু নাম বাদ পড়ার আশঙ্কাও করছেন বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই এই বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাংলা সফরের পরই রাজ্যে আসছেন অমিত শাহ। শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে (Taherpur, Ranaghat) প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভাও করবেন মোদি। মতুয়া অধ্যুষিত এই এলাকায় এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মোদির সফরের পরপরই অমিত শাহের আগমন বিজেপির নির্বাচনী প্রস্তুতিকে আরও গতি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।