ভাইরাল খবর
জল সমস্যার সমাধান! প্রতিশ্রুতি পালন করে ৪ বছর পর চুল কাটলেন বিজেপি বিধায়ক
ডিজিটাল ডেস্কঃ চার বছরের প্রতিজ্ঞা পূরণ হয়ে গেল মহারাষ্ট্রের (Maharashtra) ঘাটকোপার পশ্চিমে (Ghatkopar West)। জল সমস্যার স্থায়ী সমাধান করার প্রতিশ্রুতি নিয়ে মাথার চুল না কাটার অঙ্গীকার করেছিলেন বিজেপি (BJP) বিধায়ক রাম কদম (Ram Kadam)। বৃহস্পতিবার সেই প্রতিজ্ঞা পূর্ণ হওয়ায় গালভরা হাসিতে মাথায় কাঁচি চালালেন এক নাপিত (Barber)।
এই সময়ে চারদিক থেকে শোনা যায় জনতার উচ্ছ্বাস। সাদা কাপড়ে শরীর ঢাকা বিধায়ক চেয়ারে বসে চুল কাটালেন স্থানীয়দের মাঝেই।
*”जोपर्यंत आपल्या घाटकोपर विक्रोळीचा पाणीप्रश्न सुटत नाही, तोपर्यंत डोक्यावरील केस कापणार नाही”*
हा संकल्प घेऊन केलेला ४ वर्षांचा संयम, संघर्ष, सततचा पाठपुरावा आणि सातत्य… अखेर त्या प्रयत्नांना यश मिळालं आहे.
आज गुरुवार दिनांक 18 डिसेंबर रोजी सकाळी 11:00 वाजता, आनंदगड पाणी… pic.twitter.com/N9t4KR077k— Ram Kadam (@ramkadam) December 18, 2025
জল সমস্যায় দীর্ঘদিন ভুগেছে এই অঞ্চল। সাধারণ ব্যবহারের জল পেতেও সংঘর্ষ হত। নির্বাচনে জয়ের পরই রাম কদম অঙ্গীকার করেন, জলের সমস্যা (Water crisis) না মিটলে চুল কাটাবেন না।
পরিকল্পনা শুরু—২ কোটি ৭ লক্ষ লিটার ধারণক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক (Water Tank) নির্মাণ, ভান্ডুপ (Bhandup) থেকে ৪ কিলোমিটার পাইপ লাইন (Pipeline) বিছানো। সব অনুমোদন শেষে প্রকল্প বাস্তবায়িত। ফলে ঘাটকোপারের জল সমস্যার স্থায়ী সমাধান।
প্রতিশ্রুতি পালন শেষে চুল কাটাতে স্থানীয়দের ভিড়। বিধায়ক জানান—পাহাড়ি অঞ্চলে নলবাহিত জল (Water Supply) কঠিন চ্যালেঞ্জ। এই প্রকল্প দেশজুড়ে উদাহরণ হতে পারে।


