‘সোনার বাংলা গড়তে চাই’, পুজো উদ্বোধনে বাংলায় বিজেপি সরকারের প্রার্থনায় অমিত শাহ
Connect with us

কলকাতা

‘সোনার বাংলা গড়তে চাই’, পুজো উদ্বোধনে বাংলায় বিজেপি সরকারের প্রার্থনায় অমিত শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারদ উৎসবের আবহেই এবার পশ্চিমবঙ্গের মাটিতে ফের বিজেপি সরকারের স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করে ‘সোনার বাংলা’ (Sonar Bangla) গড়ার প্রার্থনায় মাতৃচরণে নিবেদন জানালেন তিনি। একইসঙ্গে বাংলার সাংস্কৃতিক গরিমা, কৃষ্টি ও ঐতিহ্যকেও শ্রদ্ধা জানিয়ে ফের একবার বিজেপির বার্তা স্পষ্ট করলেন – “বাংলায় পরিবর্তন দরকার, এবার মা-ই সেই সুযোগ দিন”।

পুজোর মণ্ডপ ঘুরে দেখার পর অমিত শাহ বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি যেন নির্বাচনের পরে বাংলায় এমন সরকার গঠিত হয়, যার মাধ্যমে সোনার বাংলা গঠন সম্ভব হয়।”

শুক্রবার সকালে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্রাঙ্গণে পৌঁছন। সেখানে “জয় শ্রী রাম” এবং “ভারত মাতা কি জয়” স্লোগানে স্বাগত জানানো হয় তাঁকে। গোটা মণ্ডপ পরিদর্শনের পর তিনি মায়ের পুজো ও আরতি করেন। পুজোর থিমভিত্তিক (Theme-based) অডিও ভিজুয়ালও (Audio-Visual) উপভোগ করেন তিনি।

Advertisement
ads ads

মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “বাংলা যেন পুনরায় সমৃদ্ধ, শান্ত, সুরক্ষিত, সুজলা-সুফলা হয়। এই বাংলাই হোক কবিগুরুর (Rabindranath Tagore) কল্পনার বাংলা।” বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা সংস্কৃতির রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও (Ishwar Chandra Vidyasagar) শ্রদ্ধা জানান তিনি।

শাহ বলেন, “বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। শুধু বাংলা নয়, গোটা দেশের নারীশিক্ষা এবং শিক্ষার বিস্তারে তাঁর ভূমিকা ইতিহাসের অংশ।” তিনি যোগ করেন, “আজ আমি এবং বিজেপির কোটি কোটি কর্মীর পক্ষ থেকে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।”

এই বার্তায় স্পষ্ট যে, আগামী বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে বিজেপি আবার বাংলার মাটিতে জমি শক্ত করতে চায়। শারদ উৎসবের আবেগকে ছুঁয়ে, মঞ্চ থেকে রাজ্যবাসীর কাছে ‘সুযোগ’ চাইলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
ads ads