SIR ফর্ম জমা না দিলে কি নাম মুছে যাবে? কমিশনের স্পষ্ট নির্দেশ
Connect with us

ভোটের খবর

SIR ফর্ম জমা না দিলে কি নাম মুছে যাবে? কমিশনের স্পষ্ট নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন (Intensive Revision) চলছে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে পৌঁছেছে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বা SIR ফর্ম (Voter List SIR)। নির্বাচন কমিশন (ECI) আগে জানিয়েছিল, ফর্ম জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর। কিন্তু অনেকে সংশয়ে ছিলেন—সময়সীমার মধ্যে ফর্ম জমা না দিলে কি নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে?

কমিশন বলছে, নাম বাদ যাওয়ার ভয় নেই, কারণ নাম তোলার সুযোগ আরও রয়েছে। তবে ৯ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশিত হবে, তাতে নাম আসবে না—এটাই স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় যে স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়ে গেলেন।

কমিশন জানিয়েছে, যারা এখনও ফর্ম জমা করেননি বা গ্রহণও করেননি, তারাও নথি জমা দিতে পারবেন। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে ‘ক্লেইম অ্যান্ড অবজেকশন (Claim & Objection)’ পর্ব। এই সময়ের মধ্যেও ফর্ম জমা দেওয়া যাবে। তবে কেন নির্ধারিত সময়ের মধ্যে SIR ফর্ম দেওয়া হয়নি, তা জানাতে হবে এবং প্রযোজ্য পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি দেখাতে হবে।

নিয়ম অনুযায়ী শুনানিতে (Hearing) যদি সব তথ্য সঠিক পাওয়া যায়, তাহলে আবেদনকারীর নাম চূড়ান্ত ভোটার তালিকায়—যা ৭ ফেব্রুয়ারি প্রকাশ হবে—সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement
ads

তবে কমিশন স্পষ্ট করেছে—যারা এই সময়সীমার মধ্যেও ফর্ম না জমা দেন, তাঁরা আর আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। কারণ ৭ ফেব্রুয়ারির তালিকাই ওই নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter Roll)

এদিকে কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৮.০৮% এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ফর্ম পৌঁছেছে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনের কাছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের আগে আছে শুধু মধ্যপ্রদেশ (৯৮.৩৮%)। অন্যদিকে, গোয়া ও লক্ষদ্বীপে ফর্ম বিতরণ সম্পূর্ণ ১০০%।

যদিও কমিশনের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, সব এলাকায় একই গতিতে কাজ হয়নি। তাই পিছিয়ে থাকা জেলাগুলিতে ফর্ম বিতরণ দ্রুত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্য—৪ ডিসেম্বরের মধ্যে ১০০% ফর্ম বিতরণ নিশ্চিত করা।

Advertisement
ads