ভাইরাল খবর
আজই এনুমারেশন ফর্ম জমার শেষ দিন! মুখ্যমন্ত্রী এখনও পূরণ করেননি, কারণ জানালেন নিজেই
ডিজিটাল ডেস্কঃ বাকি ১১ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (Voter List Intensive Revision বা SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার শেষ দিন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও এই ফর্ম পূরণ করেননি।
বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়ে বলেন, তিনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি। মমতার বক্তব্য, “শুনুন, আমি এখনও ফর্ম ফিলাপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার (Central Minister) হয়েছি, সাতবার এমপি (MP) হয়েছি। আর আপনাদের আশীর্বাদে তিনবার মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক (Citizen) কিনা?”
মঞ্চে তিনি আরও বলেন, “এর চেয়ে নাকখত (Stamp) দেওয়া অনেক ভাল!” এরপরই বিজেপি ও কমিশনকে নিশানা করে প্রশ্ন তোলেন, “ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি দেশের নাগরিক কিনা। দেশ স্বাধীন হওয়ার সময় কোথায় ছিলে তুমি? ইংরেজদের রাজত্বের সময় তাদের দাসত্ব করেছো। আজকে দেশ চেনাচ্ছো আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজামোহনকে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এ কোন ভারত?”
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তৃণমূল (Trinamool) SIR প্রক্রিয়ার বিরোধী নয়, তবে ২ মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার তাড়াহুড়োর (Hurried) বিরুদ্ধে আপত্তি আছে। মমতার কথায়, “আমরা তো বলেছিলাম, সময় নিয়ে SIR করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি?” তিনি নিজেই জবাব দেন, এটি ভোটের (Election) জন্য, কারণ কেউ গায়ের জোরে বাংলার দখল নিতে চাইছে।
