BLO-র কাছে জমা এনুমারেশন ফর্ম সাবমিট হয়েছে কিনা এখনই যাচাই করুন
Connect with us

ভাইরাল খবর

BLO-র কাছে জমা এনুমারেশন ফর্ম সাবমিট হয়েছে কিনা এখনই যাচাই করুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ
দেশজুড়ে চলছে এনুমারেশন (Enumeration) প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিতরণের কাজ শেষ হয়েছে। এখন বিএলও (BLO)রা ভোটারদের পূরণ করা ফর্ম সংগ্রহ করছেন। এই তথ্য দ্রুত নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইটে আপলোড (Upload) করা হচ্ছে।

আপনার পূরণ করা এনুমারেশন ফর্ম ঠিকমতো জমা পড়েছে কি না তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফর্ম জমা না পড়লে ভোটার খসড়া তালিকা (Voter Draft List) থেকে আপনার নাম বাদ পড়তে পারে।

নিয়ম অনুযায়ী, ফর্ম সাবমিট (Submit) করার পর মোবাইলে (Mobile) একটি মেসেজ (Message) চলে আসে। কিন্তু যদি ভোটার কার্ডে ফোন নম্বর (Phone Number) লিঙ্ক না থাকে অথবা অন্য কারণে মেসেজ না আসে, তবেও অনলাইনে (Online) চেক করা সম্ভব।

ফর্ম জমা হয়েছে কি না চেক করার ধাপগুলো:

Advertisement
ads
  1. প্রথমে voters.eci.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।

  2. হোমপেজে “ফিল এনুমারেশন ফর্ম (Fill Enumeration Form)” ক্লিক করুন।

  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন (Registration) করুন।

  4. লগইন (Login) করে মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) রিকোয়েস্ট করুন।

  5. এরপর “ফিল এনুমারেশন ফর্ম” অপশনে ক্লিক করুন।

  6. নিজের এপিক (EPIC) নম্বর দিন।

  7. সার্চ (Search) বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে দেখা যাবে ফর্ম সাবমিট হয়েছে কি না।

    • ফর্ম সাবমিট হয়ে গেলে মেসেজ দেখাবে: “Your form has already been submitted with mobile number XXXX”

এভাবে সহজেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ফর্ম ঠিকমতো জমা পড়েছে কি না।