বাংলাদেশ
বাংলাদেশি যুবকের ভুয়ো আধার কাণ্ড, SIR ঘোষণার পর পালানোর চেষ্টা—গ্রেপ্তার পুলিশে
ডিজিটাল ডেস্কঃ হলদিবাড়িতে (Haldibari) ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বাংলাদেশি (Bangladeshi) যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তি দুর্জয় রায় (Durjoy Roy), যিনি মূলত বাংলাদেশের সিরাজগঞ্জ (Sirajganj) জেলার বাসিন্দা। অভিযোগ, ভারত-পালিয়ে এসে তিনি পরিচয় গোপন করে উত্তরবঙ্গের বিভিন্ন হোটেল (Hotel) ও চা-বাগানে (Tea Garden) কাজ করছিলেন এবং নিজের জন্য তৈরি করেছিলেন ভুয়ো আধার কার্ড (Aadhaar Card)।
সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) শুরু হয়েছে। এর পর থেকেই আতঙ্কে ছিলেন দুর্জয়। আশঙ্কা করেন—পরিচয় যাচাইয়ের সময় তাঁর প্রতারণা প্রকাশ হয়ে পড়বে। সেই ভয়েই তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh Border) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি থানায়। তদন্তে প্রকাশ পায়—হলদিবাড়ি থানা এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ভুয়ো আধার ব্যবহার করে থাকতেন এবং কাজ করতেন।
শনিবার তাঁকে মেখলিগঞ্জ আদালতে (Mekliganj Court) পেশ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকা (Voter List 2002) মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের শুধুমাত্র সেই নথিই যথেষ্ট। আর যাঁদের নাম নেই, তাঁরা মা-বাবার বা নিকট আত্মীয়ের নাম দেখিয়েই পরিচয় যাচাই করতে পারবেন। এই প্রক্রিয়া শুরু হতেই বহু এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, তারই মধ্যে বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়ল দুর্জয় রায়।


