হামলা
জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ! জঙ্গি হুমকি উড়িয়ে দিয়ে নিছক ‘দুর্ঘটনা’, দাবি ডিজিপি
ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের নওগাম (Nowgam) পুলিশ স্টেশনে শুক্রবার রাতের বিস্ফোরণ (explosion) নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন ডিজিপি নলিন প্রভাত (Director General of Police)। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই বিস্ফোরণের সঙ্গে কোনো জঙ্গি (terrorist) যোগ নেই।
ডিজিপি বলেন, ফরিদাবাদ (Faridabad) থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক (explosives) এবং রাসায়নিক (chemical) নমুনা সংগ্রহের সময় সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ঠিক সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী ও ফরেনসিক (forensic) টিমের সদস্য। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ফরিদাবাদ থেকে আনা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) থানায় রাখা হয়েছিল। এখান থেকেই বিস্ফোরণ ঘটে। ডিজিপি বলেন, এই দুর্ঘটনার সঙ্গে জঙ্গি-যোগের সব জল্পনা ভিত্তিহীন (baseless)।
বিস্ফোরণে নওগাম থানার (police station) ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic experts) উপস্থিত হয়ে সব দিক খতিয়ে দেখছেন।


