কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ইমাম সহ ১২, আহত ২০
Connect with us

বিশ্বের খবর

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ইমাম সহ ১২, আহত ২০

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মে :    ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের উত্তরাঞ্চলের সাকার দেরা জেলার একটি মসজিদ।শহরের উত্তর অংশ। নমাজ পাঠের সময় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মসজিদের ইমামও।

পবিত্র ইদ উপলক্ষ্যে মসজিদটিতে নমাজ পড়তে উপস্থিত হয়েছিলেন অনেক মানুষ। সেই সময় তীব্র বিস্ফোরণে মারা যান ১২জন। এছাড়া গুরুতর আহত হন অন্তত ১৫ জন। তাঁরা পার্শ্ববর্তী হাসপাতালে ভরতি। তবে মৃতদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম মুফতি নাইমানও। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেনি। অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করেছে তালিবান। ইদ উপলক্ষ্যে আগেই তিনদিনের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিল আফগানিস্থানের কুখ্যাত এই জঙ্গি সংগঠনটি।তবে প্রাথমিকভাবে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকদের ধারনা, ইমামকে মারার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মুহিবুল্লা সাহেবজাদা নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিস্ফোরণের আওয়াজ শোনামাত্রই মসজিদে ঢোকেন। দেখতে পান চারিদিকে মৃতদেহ পড়ে রয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, মসজিদের ভিতরেই বিস্ফোরক লুকানো ছিল। ঘটনার পর গোটা মসজিদ কালো ধোঁয়ায় ভরে যায়। ছুটে আসে স্থানীয় লোকজন।

Continue Reading
Advertisement