আত্মঘাতী বিস্ফোরণের আগে জঙ্গি উমরের শেষ ভিডিও, হামলার উদ্দেশ্যে ইঙ্গিত
Connect with us

হামলা

আত্মঘাতী বিস্ফোরণের আগে জঙ্গি উমরের শেষ ভিডিও, হামলার উদ্দেশ্যে ইঙ্গিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Red Fort Blast) নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার উদ্ধার হয়েছে আত্মঘাতী হামলায় জড়িত চিকিৎসক-থেকে-জঙ্গি উমর উন নবির (Umar Un Nabi) একটি ভিডিও, যা তদন্তকারীদের অনুমান অনুযায়ী বিস্ফোরণের আগেই রেকর্ড করা। ভিডিওটিতে উমরকে আত্মঘাতী হামলার (Suicidal Attack) পক্ষে যুক্তি দিতে শোনা যায় এবং হামলাকে সমাজের “ভুল বোঝাবুঝি” হিসেবে ব্যাখ্যা করতে দেখা যায়।

পেশায় ডাক্তার হলেও দীর্ঘদিন ধরে চরমপন্থী মতাদর্শে (Extremist Ideology) জড়িয়ে পড়েছিলেন উমর—এমনটাই উঠে এসেছে তদন্তে। এনআইএ (NIA) জানায়, বিস্ফোরণের ঠিক আগে নিজের মোবাইলে ভিডিও বার্তা ধারণ করেন তিনি, যেখানে আত্মঘাতী বিস্ফোরণকে একপ্রকার “শহিদি” (Shahadat) বলে উপস্থাপন করেন। শান্ত গলায় তিনি দাবি করেন, সমাজ আত্মঘাতী হামলাকে সঠিকভাবে বিচার করে না; আর সেই বক্তব্য থেকেই স্পষ্ট, হামলার আগে থেকেই উমর নিজের কার্যকলাপকে বৈধতা দেওয়ার চেষ্টা করছিলেন।

তদন্তে আরও জানা যায়, ভিডিওটিতে কয়েকটি অংশে হামলার উদ্দেশ্য সম্পর্কেও ইঙ্গিত রয়েছে। এনআইএ বলছে, বিস্ফোরণ কোনও হঠাৎ সিদ্ধান্ত ছিল না; বরং বহুদিনের পরিকল্পনার ফল। উমরের মোবাইল থেকে ভিডিও উদ্ধারের পর তদন্ত আরও গতিশীল হয়েছে।

কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমরের বাড়ি থেকে বিপুল বিস্ফোরক (Explosives) উদ্ধার হয় এবং সন্দেহজনক ল্যাবরেটরি-সদৃশ (Lab Setup) ঘর পাওয়া যায়। তাঁর টেলিগ্রাম (Telegram) গ্রুপে যোগদান, উগ্রপন্থী কনটেন্ট দেখা এবং জইশ (Jaish) হ্যান্ডলারদের সঙ্গে যোগ—সবই তদন্তে ধরা পড়েছে। পাকিস্তান থেকে তাঁকে বোমা তৈরির ভিডিওও পাঠানো হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

Advertisement
ads

ঘটনার দিন সিসিটিভি ফুটেজে পার্কিং লটে দেখা যায় উমরকে; বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হয়। সূত্র বলছে, এটি সম্ভবত উমরের শেষ ভিডিও।

বিস্ফোরণে ১৩ জন প্রাণ হারান। জানা গেছে, উমর যে আইইডি (IED) আই২০ গাড়িতে রেখেছিলেন, তা সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করা ছিল না। গোপনে নগদে বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) কিনেছিলেন তিনি, যার টাকা হাওয়ালা (Hawala) মাধ্যমে পৌঁছায়। ফরিদাবাদে দুই জায়গা থেকে ৩৫৮ কেজি ও ২৫৬৩ কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ায় জঙ্গি নেটওয়ার্ক আরও স্পষ্ট হয়েছে।

Advertisement
ads

তদন্তকারীদের মতে, ভিডিওটি প্রমাণ করে উমর মানসিকভাবে বহু আগে থেকেই আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং সেই বিশ্বাসকে যুক্তিযুক্ত দেখাতে মরিয়া ছিলেন।

Continue Reading
Advertisement