গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচ সদস্যের। শোকের আবহ এলাকাজুড়ে
Connect with us

দেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচ সদস্যের। শোকের আবহ এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মার্চ :গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। গভীর রাতে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের সালামকলোনিতে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের।

মৃতরা হলেন মহম্মদ নূর আলম – বয়স ৪৪, তৌফা পারভিন – বয়স ১০, শবনম পারভিন – বয়স ৮, রহমত – বয়স ৬ ও শাহিদ – বয়স ৩। গুরুতর জখম নূর আলমের স্ত্রী শাহজাদি শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সুত্রের খবর, রবিবার রাত আড়াইটা নাগাদ কিশনগঞ্জের সালামকলোনির পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিস্ফোরণের আওয়াজে বাড়ীর বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন, নূর আলমের বাড়িতে আগুন জ্বলছে। সেইসময় পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের পাঁচ সদস্যের এবং নূর আলমের স্ত্রী শাহজাদিকে কিশনগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়িতে রেফার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement