দুই দেশে নাগরিক? বাংলাদেশের ভোটার তালিকায় নাম, অথচ ভারতে রয়েছে আধার-ভোটার কার্ড
Connect with us

দেশের খবর

দুই দেশে নাগরিক? বাংলাদেশের ভোটার তালিকায় নাম, অথচ ভারতে রয়েছে আধার-ভোটার কার্ড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুই দেশের ভোটার তালিকায় একই পরিবারের নাম থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার পায়রাগাছি (Payragachi) এলাকায়। একাধিক গুরুত্বপূর্ণ নথি (Documents) ভারতীয় নাগরিক হিসেবে সংগ্রহ করলেও, সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই শনিবার ওই বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। চলে জিজ্ঞাসাবাদ (Interrogation), খতিয়ে দেখা হয় সমস্ত নথি।

জানা গেছে, পায়রাগাছির বাসিন্দা তারকনাথ ঢালি (Taraknath Dhali) এবং তাঁর পরিবারের মূল ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঝিটকি (Jhitki, Satkhira) গ্রামে। অভিযোগ, তাঁরা এখনও সে দেশের ভোটার তালিকায় (Voter List) রয়েছেন। অথচ ভারতের আধার (Aadhaar), ভোটার কার্ড (Voter Card) সহ একাধিক নাগরিকত্বের প্রমাণপত্র তাঁদের হাতে রয়েছে।

এমন দ্বৈত নাগরিকত্বের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। স্থানীয় সূত্রে দাবি, ঢালি পরিবার গত দশ বছর ধরে গোবরডাঙায় বসবাস করছেন। তবে কীভাবে তাঁরা এই নথিগুলি সংগ্রহ করলেন, তা স্পষ্ট করতে চাননি পরিবারের সদস্যরা। গৃহকর্তা তারকনাথ ঢালি বলেন, “বহু বছর ধরে আমরা বাংলাদেশ ফিরিনি।” তবে ভারতের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র কীভাবে পেয়েছেন— সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

এই পরিস্থিতিতে পুলিশের সন্দেহ, কোনো দালালচক্র বা স্থানীয় প্রভাবশালীদের মদতেই এই নথি জোগাড় করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং প্রয়োজনে আরও তদন্ত হবে।

Advertisement
ads

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও (BDO), সুবীর দণ্ডপাট (Subir Dandapat) জানিয়েছেন, “আমার কাছে বিষয়টি এখনও আসেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ভারতে বসবাসকারী এই পরিবারের নাগরিকত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এসআইআর (SIR – Suspect Infiltrator Report) প্রক্রিয়ার মধ্যে পড়ে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে কি না, তা নিয়েও এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement