লখনউ কারখানায় তৈরি প্রথম দেশীয় ব্রহ্মোস, পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের
Connect with us

দেশের খবর

লখনউ কারখানায় তৈরি প্রথম দেশীয় ব্রহ্মোস, পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এ যেন ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেওয়ার হুঁশিয়ারি। লখনউয়ের (Lucknow) সরোজিনী নগরে সদ্য নির্মিত ব্রহ্মোস এয়ারোস্পেস ইউনিট (BrahMos Aerospace Unit) থেকে বেরিয়ে এল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাচের (Batch) সুপারসনিক ব্রহ্মোস মিসাইল (Supersonic BrahMos Missile)। ধনতেরসের দিন এই ঐতিহাসিক ডেলিভারির মধ্য দিয়েই আত্মবিশ্বাসের নতুন অধ্যায় লিখল ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কারখানার আনুষ্ঠানিক সূচনা হয় গত ১১ মে, ৮০ হেক্টর জমিতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ইউনিটে।

উদ্বোধনের পরে লখনউয়ের সমাবেশে রাজনাথ সিং বলেন, “ব্রহ্মোস হাতে পেয়ে গোটা দেশ এখন আত্মবিশ্বাসে ভরপুর। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে রয়েছে।”

তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর (Operation Sindhur) ছিল একটি ট্রেলার। ভারত কীভাবে মোকাবিলা করতে পারে, তা গোটা বিশ্ব দেখেছে। এর বেশি কিছু বলব না।”

Advertisement
ads

রাজনাথ সিং আরও জানান, ব্রহ্মোস এখন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) অন্যতম স্তম্ভ। তিনি অপারেশন সিঁদুরকে বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, “বিজয় এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।”

এই কারখানার প্রথম ব্যাচ ডেলিভারি হয়ে যাওয়ার মাধ্যমে স্পষ্ট যে, ভারত এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুপারসনিক অস্ত্র তৈরিতে সক্ষম, যা প্রতিবেশীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা।

Advertisement
ads
Continue Reading
Advertisement