রাজনীতি
‘তৃণমূলের শত্রু তৃণমূল’ – বিজয়া সম্মিলনীতে অনুব্রত মণ্ডলের বিস্ফোরক মন্তব্য ও গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) এখন আর শুধু সৌজন্যের অনুষ্ঠান নয়, রাজনৈতিক বার্তার অন্যতম মঞ্চ হয়ে উঠছে। অন্তত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বীরভূম (Birbhum) জেলা কমিটির ক্ষেত্রে তো বটেই। রবিবার সিউড়ির (Suri) রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এক বিজয়া সম্মিলনীতে এক মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha), বিকাশ রায়চৌধুরী (Bikash Ray Chowdhury), মলয় মুখোপাধ্যায় (Maloy Mukhopadhyay) সহ জেলার একাধিক তৃণমূল নেতাকে।
এখানেই আসে চমক। কারণ বিজয়ার আবহে সৌজন্য বাণীর বদলে উঠে এল দলীয় অন্দরের গোষ্ঠীকোন্দলের (Factional Conflict) একেবারে সরাসরি ইঙ্গিত।
“তৃণমূলের শত্রু তৃণমূল” — অনুব্রতর ছাগল-তত্ত্ব
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মলয় মুখোপাধ্যায় স্পষ্ট বলেন,
“আমাদের শত্রু বিজেপি নয়। আমাদের শত্রু আমাদের দলের নেতারা। একটা পড়ায় দুটো নেতা থাকলে যা হয়, একে অপরকে ছাড়তে চায় না। কালীদাসের (Kalidas) মতো নিজেদের গাছ নিজেই কেটে দিচ্ছে।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন,
“মলয় দামি কথা বলেছে। যা সত্যি, সেটাই বলেছে। তৃণমূলের শত্রু বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়—তৃণমূলের শত্রু তৃণমূল (TMC)। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে অন্য কথা বলছে।”
এরপরই আসে অনুব্রতের বহুল চর্চিত ছাগলের উদাহরণ:
“তিনটে ছাগল (Goat) থাকলে খুব মারামারি করে। তিন নম্বর ছাগলের বাচ্চাটা (Third kid of the goat) খুব লাফায়। বাকি দুটো দৌড়ায়।”
রাজনৈতিক মহলে প্রশ্ন, কে এই তিন নম্বর ছাগলের বাচ্চা? ইঙ্গিত স্পষ্ট—দলে কারা গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিচ্ছেন তা নিয়ে কটাক্ষ করলেন কেষ্ট।
কে এই ছাগলের ছানা? কার উদ্দেশে কটাক্ষ?
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্ধ ভরসা ছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় জেলে গেলেও তাঁর গুরুত্ব কমেনি। তবে তাঁর তিহাড় অধ্যায়ে কাজল শেখের (Kajol Sheikh) দাপট বেড়ে যায় বীরভূমে। অনুব্রতর মুক্তির পর ফের প্রকাশ্যে আসে গোষ্ঠীকোন্দলের চিত্র। তাই ছাগলের তিন নম্বর ছানার লাফালাফি আসলে কার প্রতি ইঙ্গিত—তা স্পষ্ট না হলেও রাজনৈতিক বার্তা বেশ জোরালো।
