আফগানিস্তানে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৬—যুদ্ধের মধ্যেই নতুন আতঙ্ক
Connect with us

আবহাওয়া

আফগানিস্তানে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৬—যুদ্ধের মধ্যেই নতুন আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুদ্ধের উত্তেজনা, সীমান্ত সংঘর্ষের মধ্যেই এবার আফগানিস্তানকে (Afghanistan) কাঁপিয়ে দিল আরেকটি প্রাকৃতিক বিপর্যয়। শুক্রবার আফগানিস্তান-তাজিকিস্তান (Tajikistan) সীমান্ত অঞ্চলে ফের একবার ভূমিকম্প (earthquake) অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।

ভূকম্পনের কেন্দ্র ছিল আফগান-তাজিক সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। আচমকা এই ভূকম্পে (tremor) গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ভয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এর আগেও আফগানিস্তান এমনই এক বিধ্বংসী ভূমিকম্পের (devastating earthquake) সাক্ষী থেকেছে। গত ৪ সেপ্টেম্বর (4th September), রিখটার স্কেলে ৬.২ মাত্রার কম্পনে প্রায় ২,২০০ মানুষের মৃত্যু হয়। ধসে গিয়েছিল গ্রামের পর গ্রাম। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

সবচেয়ে মর্মান্তিক ছিল উদ্ধার (rescue) পর্ব। সেসময় তালিবান শাসিত আফগানিস্তানে (Taliban-ruled Afghanistan), মহিলাদের পরপুরুষের স্পর্শ নিষিদ্ধ (touch of non-related men forbidden)। এই বিধিনিষেধের ফলে বহু উদ্ধারকারী কর্মী বাধ্য হন ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকা মহিলাদের সেখানেই রেখে আসতে।

Advertisement
ads

বিশ্বজুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল।
সেই রকম বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা, আর তার মধ্যেই ফের আফগান ভূমিতে কম্পন।

এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর না মিললেও, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলি পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।