পাক-আফগান সংঘাতে ট্রাম্পের সমাধান "জলভাত", শান্তির দাবিতে ফের সরব মার্কিন প্রেসিডেন্ট
Connect with us

দেশের খবর

পাক-আফগান সংঘাতে ট্রাম্পের সমাধান “জলভাত”, শান্তির দাবিতে ফের সরব মার্কিন প্রেসিডেন্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের (Afghanistan) দীর্ঘদিনের সীমান্ত বিবাদ নিয়ে নিজের শান্তি প্রচেষ্টার সাফল্য ফের তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউজে (White House) এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এই বিবাদের সমাধান তাঁর কাছে “জলভাত (piece of cake)”। তাঁর মতে, “আমি জানি কী নিয়ে ওদের সমস্যা (I know what their problem is)।”

ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউজে এই মন্তব্য করেন ট্রাম্প। ঠিক সেই সময়েই কাবুলে (Kabul) তালিবান প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (ceasefire violation) গুরুতর অভিযোগ তোলে। এই প্রেক্ষাপটেই ট্রাম্প বলেন, “আফগানিস্তান হামলা করেছিল, জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়।”

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ফের দাবি করেন, ভারত-পাকিস্তান (India-Pakistan) সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ বিরতির (ceasefire agreement) কৃতিত্ব তাঁরই। তাঁর বক্তব্য, “আমার জানা আছে কীভাবে এই সীমান্ত বিবাদ সমাধান করতে হয়।”

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ভারত সার্জিক্যাল স্ট্রাইক (surgical strike) চালিয়েছিল পাক মদতপুষ্ট (Pakistan-backed) জঙ্গি ঘাঁটিতে, কাশ্মীরের (Kashmir) পহেলগামে (Pahalgam) পর্যটক হত্যার প্রতিশোধে। এরপর পাল্টা আক্রমণ করে পাকিস্তান। ভারত দাবি করে, তিন দিনের মাথায় পাকিস্তান বেসামাল হয়ে সংঘর্ষ না চাওয়ার বার্তা পাঠায়। দিল্লির মতে, সেই অনুরোধ মেনে ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Advertisement
ads

তবে ট্রাম্পের দাবি, তাঁর কূটনৈতিক প্রচেষ্টাতেই (diplomatic efforts) এই সংঘর্ষ বিরতি বাস্তবায়িত হয়। তাঁর এই দাবিকে সমর্থন করেছে পাকিস্তান।

শুধু ভারত-পাকিস্তান নয়, আরও সাতটি যুদ্ধ বা সংঘর্ষে বিরতি আনার কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই আটটি শান্তি প্রচেষ্টার (peace initiatives) ভিত্তিতে তিনি নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।

তবে এখনও সেই সম্মান তাঁর কপালে না জোটায় খানিক আক্ষেপের সুরে ট্রাম্প বলেন, “আমি একটি করে যুদ্ধ থামাই, তারপর আরেকটি যুদ্ধ আমার কাছে পেশ করা হয় — বলা হয়, এটাও থামাও, তাহলেই পুরস্কার পাবে।”

তাঁর কথায় স্পষ্ট, নোবেল পুরস্কার না পেলেও তিনি শান্তি ফেরাতে তাঁর প্রচেষ্টা চালিয়ে যাবেন, বিশেষ করে পাক-আফগান সীমান্তে।

Advertisement
ads
Continue Reading
Advertisement