গানের মঞ্চ ছেড়ে এবার রাজনীতির ময়দানে মৈথিলী ঠাকুর
Connect with us

ভাইরাল খবর

গানের মঞ্চ ছেড়ে এবার রাজনীতির ময়দানে মৈথিলী ঠাকুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রশংসা, সংগীতে জাতীয় পুরস্কার এবং সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা—এই তিনেই ইতিমধ্যেই পরিচিত মুখ মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। এবার সেই জনপ্রিয় শিল্পীকে নিয়েই বিহার (Bihar) রাজনীতির ময়দানে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, তিনি এবারের বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বিজেপি (BJP)-র শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের ছবি ছড়িয়ে পড়তেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় (Nityanand Rai) এবং বিজেপির বিহার–প্রভারি বিনোদ তাওড়ে (Vinod Tawde)-র সঙ্গে বৈঠকে বসেন মৈথিলী ও তাঁর বাবা। বিনোদ তাওড়ে এই ছবিটি ‘এক্স’-এ (X) পোস্ট করে লেখেন, “১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদবের শাসনকালে বিহার ছেড়ে যাওয়া পরিবারের কন্যা মৈথিলী ঠাকুর এখন পরিবর্তিত বিহারে ফিরতে চাইছেন।”

এই পোস্টের জবাবে মৈথিলী লেখেন, “যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের সঙ্গে প্রতিটি কথোপকথন আমাকে দৃষ্টি আর সেবার শক্তির কথা মনে করিয়ে দেয়। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ।”

মৈথিলীর বাড়ি মিথিলা অঞ্চলের (Mithila Region) মধুবনি (Madhubani) জেলা, এবং সেখানকার একটি আসন থেকে বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রের খবর। আরেকটি সম্ভাব্য আসন হল দরভাঙার আলিগড় (Aligarh)। যদিও এখনো বিজেপি বা মৈথিলীর তরফে সরকারি ঘোষণা আসেনি।

Advertisement
ads

এ প্রসঙ্গে মৈথীলী বলেন, “বিহারে গিয়েছিলাম, সত্যি দিল্লিতে নেতাদের সঙ্গে দেখা হয়েছে। টিভিতে যা দেখাচ্ছে, তা আংশিক সত্য। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি সুযোগ পাই, নিজের গ্রামের (Village) হয়ে লড়তে চাই। জন্মভিটার (Birthplace) প্রতি অন্যরকম টান তো থেকেই যায়।”

২০২৪ সালে অযোধ্যার রামমন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধনে ‘মা শবরী’ গানটি গেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা পান মৈথিলী। মোদী লিখেছিলেন, “…শুনুন, কী সুন্দর সুরে মৈথিলী ঠাকুরজি তা প্রকাশ করেছেন।”

তাছাড়া, চলতি বছর আয়োজিত ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডস (National Creator Awards)-এ ‘কালচারাল অ্যাম্বাসাডর অফ দ্য ইয়ার’ (Cultural Ambassador of the Year) হিসেবে পুরস্কৃত হন মৈথিলী। যা তাকে আরও কাছ নিয়ে এসেছে ‘নতুন ভারত’-এর ভাবনার সঙ্গে।

এদিকে, নির্বাচন কমিশন (Election Commission) ঘোষণা করেছে, বিহার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে দু’দফায়—৬ ও ১১ নভেম্বর (6 & 11 November)। গণনা হবে ১৪ নভেম্বর (14 November)।

এই মুহূর্তে সরকারিভাবে কিছু না জানালেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে মৈথিলীর রাজনীতিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা।

Advertisement
ads