দশমীর দিনে মমতার লেখা-সুর করা নতুন গান সোশাল মিডিয়ায় ভাইরাল
Connect with us

ভাইরাল খবর

দশমীর দিনে মমতার লেখা-সুর করা নতুন গান সোশাল মিডিয়ায় ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘এক মুঠো ফুল দাও না মাগো…’। আবেগঘন এই সুরে (Tune) ভর করেই বিজয়া দশমীর (Vijaya Dashami) দিনে বাংলার মানুষকে শুভেচ্ছা (Greetings) জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের লেখা ও সুর করা একটি নতুন গান (Song) প্রকাশ করেছেন তিনি। গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়।

শারদোৎসবের (Festival) বিদায়ের সময়ে বাতাসে (Air) ভেসে বেড়ায় বিষাদের (Melancholy) ছোঁয়া। উমার ফিরে যাওয়ার আবহে (Mood) মন খারাপ হয়ে পড়ে সকলেরই। সেই আবেগকে স্পর্শ করেই এক্স (X) হ্যান্ডেলে নতুন গানের প্রথম লাইন প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…”। পাশাপাশি তিনি বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান।

এই বছরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোয় প্রায় ১৭টি নতুন গান (New Songs) মুক্তি পাবে, যেগুলি তিনি নিজেই লিখেছেন ও সুর করেছেন। ইতিমধ্যেই তাঁর সোশাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে একাধিক গান পোস্ট করা হয়েছে। বিজয়া দশমীর দিন প্রকাশিত এই নতুন গান উৎসবকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।

Advertisement
ads

আজকের গানটির দৈর্ঘ্য (Duration) ৩ মিনিট ৩০ সেকেন্ড। প্রতিবছরের মতো এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের গান পুজোয় বিশেষ মাত্রা যোগ করেছে। ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীরা তাঁর লেখা-সুর করা গান গেয়েছেন। সেসবের মধ্যে আজকের গানটি দশমীর আবেগকে অন্যভাবে ছুঁয়ে গেল।

Continue Reading
Advertisement