দেশের খবর
দশমীর দিনে প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছান্নুলাল মিশ্র, শোকস্তব্ধ ভারত
ডিজিটাল ডেস্কঃ দশমীর (Dashami) দিনেই ভর করল শোক (Grief)। আছড়ে পড়ল সঙ্গীতজগতে (Music World) দুঃসংবাদ। প্রয়াত হলেন কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পী (Classical Musician) পণ্ডিত ছান্নুলাল মিশ্র। ঠুমরি (Thumri) গানের জন্য ভারতীয় সঙ্গীতভুবনের এক অনন্য দিকপাল হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে বারাণসিতে (Varanasi) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১।
বলিউড (Bollywood) সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে (Old Age Ailments) দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই শিল্পী। ক’দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসায় সাড়া পেয়ে সুস্থ হয়ে ফেরেন বাড়ি। কিন্তু ভাগ্যের নিয়মে শেষরক্ষা আর হল না। তাঁর কন্যা নম্রতা মিশ্র সংবাদমাধ্যমে (Media) তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।
পণ্ডিত ছান্নুলাল মিশ্র দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা (Kidney Disease), ডায়াবেটিস (Diabetes), হাইপারটেনশন (Hypertension), অস্টিওআর্থারাইটিস (Osteoarthritis), বিপিএইচ (BPH) এবং এআরডিএস (ARDS)-এর মতো জটিল অসুখে ভুগছিলেন।
১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরুহরপুরে জন্ম তাঁর। বাবা বদ্রীনাথ মিশ্রও ছিলেন সঙ্গীতজ্ঞ। ছোটবেলায় বাবার কাছেই হাতেখড়ি। পরে কিরানা ঘরানার (Kirana Gharana) উস্তাদ আবদুল ঘনি খানের কাছে তালিম নেন। এছাড়াও ঠাকুর জয়দেব সিংয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। খেয়াল (Khayal), পূরব রাগ ঠুমরীতে তাঁর পারদর্শিতা তাঁকে ভারতীয় সঙ্গীতে অমর করেছে।
সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে তিনি পান সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (Sangeet Natak Akademi Award)। ২০১০ সালে পদ্মভূষণ (Padma Bhushan) এবং ২০২০ সালে পদ্মবিভূষণ (Padma Vibhushan) সম্মানে ভূষিত হন।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ। ধ্রুপদী সঙ্গীতের (Hindustani Classical Music) আকাশে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র।


