পকসো আইনে সন্ন্যাসীর শাস্তি, আশ্রমে দুই নাবালকের উপর যৌন হেনস্তার প্রমাণ
Connect with us

ভাইরাল খবর

পকসো আইনে সন্ন্যাসীর শাস্তি, আশ্রমে দুই নাবালকের উপর যৌন হেনস্তার প্রমাণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নাবালক আবাসিকদের (Inmates) যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগে দোষী প্রমাণিত হলেন আশ্রমের সন্ন্যাসী। শুক্রবার বারাসত আদালত (Barasat Court) গোবরডাঙার (Gobardanga) আশ্রমপ্রধান স্বামী সত্যরূপানন্দকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড (Rigorous Imprisonment) শুনিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে গোবরডাঙা থানার সরকারপাড়া এলাকার ওই সেবাশ্রমে ১৩ ও ১৪ বছরের দুই নাবালক আশ্রমপ্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা আশ্রম ঘিরে বিক্ষোভ দেখান। পরবর্তীতে জেলার শিশু সুরক্ষা আধিকারিক থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করেন এবং স্বামী সত্যরূপানন্দকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিশেষ পকসো আদালতে (POCSO Court) দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার বিচারক সাজা ঘোষণা করেন। সরকারি পক্ষের আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, ”পকসো আইনে (POCSO Act) ৫ বছর এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে (Juvenile Justice Act) ১ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। সাজা একসঙ্গে চলবে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড হবে।”

Advertisement
ads

অভিযুক্তর বিরুদ্ধে মামলায় মোট ১১ জন সাক্ষী (Witnesses) প্রমাণ পেশ করেন। রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন নির্যাতিত নাবালকদের পরিবারের সদস্যরা। তবে আশ্রমের অন্দরে নাবালকদের উপর এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় শিশু সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।