বিচারক ইডিকে তোপ, ১১ মাস পরও পদক্ষেপ হয়নি কেন? চন্দ্রনাথ মামলার রায় স্থগিত
Connect with us

ভাইরাল খবর

বিচারক ইডিকে তোপ, ১১ মাস পরও পদক্ষেপ হয়নি কেন? চন্দ্রনাথ মামলার রায় স্থগিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) রায়দান (Verdict) স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির (ED) মামলায় চন্দ্রনাথের জামিন (Bail) আবেদনের রায় শোনানো হবে।

শুনানিতে ইডিকে (ED) তোপ দাগেন বিচারক। তিনি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, “১১ মাস কী করছিলেন?” এদিকে আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।”

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন। তিনি আদালতে জানান, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গেছে। মোবাইল (Mobile) উদ্ধার হয়েছে। এই তথ্য ও অন্যান্য লিংক যাচাইয়ের জন্য তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।”

Advertisement
ads

বিচারক আরও প্রশ্ন করেন, “৪১ লক্ষ টাকা কাস্টডিতে নেওয়ার জন্য যথেষ্ট কি না?” ইডি জানায়, “এই অর্থ কৃষি বা অন্য ব্যবসা থেকেও আসতে পারে, তাই আরও তথ্য যাচাই করা দরকার।”

বিচারক প্রশ্ন তোলেন, ২৪ সালের মার্চে বাড়িতে সার্চ (Search) করা হলেও ১১ মাস কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইডি আরও জানান, নতুন তথ্যের মাধ্যমে অনেক অজানা লিংক পাওয়া গেছে, তাই মন্ত্রীকে হেফাজতে নেওয়া জরুরি।

চন্দ্রনাথের আইনজীবী হেফাজতের তীব্র বিরোধিতা করেন। সব সওয়াল-জবাবের পর বিচারক মামলার রায়দান স্থগিত রাখেন। মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবী সোমবার সকাল সাড়ে দশটায় আদালতে হলফনামা (Affidavit) জমা দেবেন। মামলার রায় মঙ্গলবার দুপুর ২টায় ঘোষণা হবে।

Advertisement
ads