এসএসসি পরীক্ষায় অযোগ্যদের উপস্থিতি! ফের মামলার হুঁশিয়ারি যোগ্য চাকরিহারা সুমনের
Connect with us

ভাইরাল খবর

এসএসসি পরীক্ষায় অযোগ্যদের উপস্থিতি! ফের মামলার হুঁশিয়ারি যোগ্য চাকরিহারা সুমনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি শিক্ষক নিয়োগ (SSC Recruitment) ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিলেন যোগ্য চাকরিহারা আন্দোলনের (Protest of Eligible Candidates) অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas)। রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় (Written Exam) অংশ নিয়ে তিনি স্পষ্ট অভিযোগ করলেন, “এই পরীক্ষাতেও অযোগ্যরা রয়েছে।” তাঁর কথায়, এমন চলতে থাকলে আবার মামলা (Legal Case) হবে।

সুমনের বক্তব্য, “যাঁরা একেবারে নির্ভুলভাবে যোগ্য (Genuinely Eligible), তাঁদের নামের তালিকা (Final Merit List) কবে প্রকাশ করবে কমিশন (SSC)? আমরা তো বারবার সেই দাবিই জানিয়ে এসেছি। অথচ অযোগ্যদের নাম প্রথম তালিকায় (List One) রেখে তড়িঘড়ি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।”

তিনি জানান, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এই পরীক্ষা হলেও, এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, “কমিশনের প্রকাশিত প্রথম তালিকায় এখনও অনেক অযোগ্য রয়েছেন। সেই কারণেই এই পরীক্ষাও চ্যালেঞ্জের মুখে পড়বে। মামলা হবেই।”

Advertisement
ads

সুমনের আরও বক্তব্য, “শুধু পরীক্ষা নয়, চাই নির্ভুল তালিকা। আর সেই দাবিতে আমরা প্রয়োজনে আবার আদালতের দ্বারস্থ হব।” তিনি দাবি করেন, কমিশনের এই পরীক্ষার জন্য অনেকেই এক রাতের প্রস্তুতিতে বসেছেন, কারণ তাঁদের ধারণা—এই পরীক্ষার ফলও হয়তো বাতিল হতে পারে।

এদিন রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে (Exam Centre) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশ নিয়েছেন ৩ লক্ষ ১৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী। যার মধ্যে অন্তত ১০ শতাংশ ভিনরাজ্যের (Other States) প্রার্থী।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। তারই প্রেক্ষিতে নতুন নিয়মে পরীক্ষা (New Rules) নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। তবে তাতেও বিশ্বাস ফেরাতে পারেনি এসএসসি, বলছেন আন্দোলনকারীরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement