বিনোদন
একসঙ্গে শাহরুখ, সলমন ও আমির! ভাইরাল ভিডিও ঘিরে বলিউডে জল্পনার ঢেউ
ডিজিটাল ডেস্কঃ বলিউডের রূপালি পর্দায় একসঙ্গে তিন খান—শাহরুখ, সলমন ও আমির (Shah Rukh, Salman & Aamir)! এমন দৃশ্য বহুদিন ধরেই সিনেমাপ্রেমীদের (Cine-lovers) একান্ত আকাঙ্ক্ষা। আর এবার সেই স্বপ্ন যেন বাস্তবের দোরগোড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে। ভিডিওতে একটি ভ্যানিটি ভ্যান (Vanity Van)-এর দরজায় তিন খানের নাম—সলমন, শাহরুখ ও আমির স্পষ্ট দেখা যায়। আর সঙ্গে এক ব্যক্তির গলা, “তিনজনে একসঙ্গে। কোন সিনেমা ভাই?”
ভিডিওটি ভাইরাল (Viral) হলেও পরে মুছে ফেলা হয়। তবে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে তুমুল চর্চা। কেউ বলছেন এটা হতে চলেছে আরিয়ান খানের (Aryan Khan) নতুন ওয়েব সিরিজের শুটিং। নাম—‘The Bads of Bollywood’। কেউ আবার মনে করছেন, এটি শুধুই একটি বিজ্ঞাপনচিত্র (Advertisement)।
যদি ওয়েব সিরিজের জল্পনা সত্যি হয়, তবে এই প্রথমবারের মতো তিন খানকে একফ্রেমে পাওয়া যাবে কোনও স্ক্রিপ্টেড কনটেন্টে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Confirmation) নেই।
এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত নিজের নতুন ছবি ‘কিং’ (King)-এর শুটিং নিয়ে, যা আগে চোটের (Injury) কারণে স্থগিত হয়েছিল। সলমন ‘বিগ বস ১৯’-এর (Bigg Boss 19) সঞ্চালনার সঙ্গে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর (Battle of Galwan) শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর আমির কাজ শেষ করেছেন ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par) এবং এখন নিজের প্রযোজিত ছবিগুলিতে মনোযোগী।
তিন খানের যুগলবন্দী হলে যে বলিউডে ইতিহাস রচিত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না!
