১ মাস ধরে প্যান্ডেল, কলকাতা পুলিশের তথ্য দিয়ে কাঠামো সরিয়েছে সেনা
Connect with us

ভাইরাল খবর

১ মাস ধরে প্যান্ডেল, কলকাতা পুলিশের তথ্য দিয়ে কাঠামো সরিয়েছে সেনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) ভাষা আন্দোলনের মঞ্চ ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। সেনাবাহিনী (Indian Army) ময়দান এলাকার মঞ্চ খুলে দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি অভিযোগ করেন, “এই পদক্ষেপ বিজেপির (BJP) নির্দেশে হয়েছে। সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।”

ইস্টার্ন কমান্ড সূত্রে জানানো হয়েছে, ময়দান সেনা অধীনস্থ এলাকা হওয়ায় সেখানে দু’দিনের বেশি মঞ্চ স্থায়ীভাবে রাখা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশেও সেই কথাই বলা আছে। কিন্তু অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে তৃণমূলের অস্থায়ী প্যান্ডেল পড়ে ছিল। একাধিকবার সতর্ক করার পরেও ব্যবস্থা না নেওয়ায় কলকাতা পুলিশকে জানিয়ে মঞ্চ সরিয়ে ফেলা হয়।

মুখ্যমন্ত্রীর পাল্টা যুক্তি, সেনার যদি কোনও আপত্তি থাকত, তবে তা সরকারকে জানানো যেত। তিনি বলেন, “আমরা নিজেরাই খুলে দিতাম। সেনা কেন এতটা তৎপর হল?” মমতা আরও বলেন, “সেনাকে আমি শ্রদ্ধা করি। ওরা আমাদের গর্ব। কিন্তু এটা রাজনৈতিক নির্দেশে করা হয়েছে। বাংলা ও বাঙালির সংস্কৃতিকে আঘাত করা হলে বাংলা তা মেনে নেবে না।”

Advertisement
ads

তৃণমূলের দাবি, শনিবার-রবিবার সভার অনুমতি থাকলেও প্যান্ডেল সারা সপ্তাহ ময়দানে থাকতেই পারে। তবে সেনা বলেছে, অনুমতি না থাকা অবস্থায় সেটিকে স্থায়ী মঞ্চের রূপ দেওয়া হচ্ছিল, যা নিয়মবহির্ভূত।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে চলছে চরম চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, ভাষা আন্দোলন এখন আরও বৃহত্তর আকারে চলবে।

Continue Reading
Advertisement