ভিনরাজ্যে অবহেলার শিকার শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্যের বিশেষ উদ্যোগ ‘শ্রমশ্রী’
Connect with us

ভাইরাল খবর

ভিনরাজ্যে অবহেলার শিকার শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্যের বিশেষ উদ্যোগ ‘শ্রমশ্রী’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়ে চরম অবহেলা ও দুর্দশার শিকার হতে হয় বাংলার অগণিত পরিযায়ী শ্রমিককে (Migrant Workers)। তাঁদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যেই নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো এবং তাঁদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার ‘শ্রমশ্রী’ নামে বিশেষ উদ্যোগ নিচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, অন্যান্য রাজ্যে বাংলার শ্রমিকরা নিয়মিতভাবে শোষণ ও অবমাননার শিকার হচ্ছেন। কেউ পাচ্ছেন না ন্যায্য মজুরি, কেউ আবার কাজ হারিয়ে দিশাহারা। এই পরিস্থিতি মোকাবিলায় ‘শ্রমশ্রী’ প্রকল্পকে তিনি আখ্যা দিয়েছেন “ঘরে ফেরার সেতু” হিসেবে।

কী থাকছে এই প্রকল্পে? রাজ্যে ফিরে আসা শ্রমিকরা প্রথম এক বছর প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা। পাশাপাশি তাঁদের দেওয়া হবে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড, আবাস যোজনার আওতায় বাড়ি, সন্তানের শিক্ষার জন্য বিশেষ সহায়তা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা।

Advertisement
ads

প্রাথমিকভাবে যাঁরা ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন—সংখ্যায় প্রায় ২২ লক্ষ ৪০ হাজার—তাঁরাই প্রথম পর্যায়ে ‘শ্রমশ্রী’র আওতায় আসবেন। প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে মুখ্যসচিবের উপর।

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, “এই শ্রমিকরাই বাংলার গর্ব। তাঁদের সম্মান রক্ষায় ও পুনর্বাসনে সরকার সমস্ত ব্যবস্থা নেবে।” সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিকেলে মুখ্যমন্ত্রী তা বিস্তারিতভাবে ঘোষণা করেন।

Continue Reading
Advertisement