ভারত-আমেরিকা টানাপোড়েনে নতুন মোড়: রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকার শুল্ক, পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির
Connect with us

দেশের খবর

ভারত-আমেরিকা টানাপোড়েনে নতুন মোড়: রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকার শুল্ক, পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনে এখনো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরই ভারত পালটা কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্পের শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারত বৃহস্পতিবার ঘোষণা করেছে, মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে চলমান P-8I Poseidon বিমান কেনার ৩১,৫০০ কোটি টাকার (প্রায় ৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার) চুক্তি আপাতত স্থগিত রাখা হলো। P-8I Poseidon হলো অত্যাধুনিক সামুদ্রিক নজরদারি বিমান, যার সাহায্যে ভারত তার বিশাল সামুদ্রিক সীমানায় আরব সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চিনের ক্রমবর্ধমান প্রভাবের উপর নজর রাখে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কাছে ১২টি P-8I বিমান রয়েছে, যা বোয়িং থেকে ২০০৯ এবং ২০১৬ সালে ক্রয় করা হয়েছিল।

আরও পড়ুনঃ দেনাদারের কান কামড়ে ছিঁড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য, পশ্চিম মেদিনীপুরে দোকানদার আটক

কূটনীতিকদের মতে, এটি ট্রাম্পের একতরফা শুল্ক নীতির ‘টিট-ফর-ট্যাট’ প্রতিক্রিয়া। মার্কিন শুল্ক আরোপের বিপরীতে ভারত এবার ‘ইঁটের জবাব পাটকেলে’ নীতি মেনে শক্তভাবে প্রতিরোধের বার্তা দিয়েছে। রাশিয়াও ভারতের পাশে দাঁড়িয়ে জানিয়েছে, প্রত্যেক দেশের বাণিজ্য সম্পর্ক নির্ধারণের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং মার্কিন হুমকি অগ্রহণযোগ্য।

Advertisement
ads

ট্রাম্প সরকারের ঘোষিত এই শুল্কের আওতায় আগামী ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি H1B ভিসা নীতিতেও আমেরিকার কঠোরতা আসছে, যা ভারত থেকে আমেরিকায় কর্মরত ও পড়ুয়াদের জন্য বড় ধাক্কা।

এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে, কোনওভাবেই দেশের স্বার্থের বিরুদ্ধে মাথা নত করবে না এবং প্রতিরোধের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। মার্কিন-ভারত সম্পর্ক এখন এক চরম টানাপোড়েনের মুখোমুখি।

Continue Reading
Advertisement