মোদী মন্ত্রিসভায় ঐতিহাসিক রদবদলের সম্ভাবনা! বর্ষাকালীন অধিবেশনের আগেই বড় চমক কেন্দ্রের
Connect with us

দেশের খবর

মোদী মন্ত্রিসভায় ঐতিহাসিক রদবদলের সম্ভাবনা! বর্ষাকালীন অধিবেশনের আগেই বড় চমক কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন (Monsoon Session)-এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Union Cabinet) বড়সড় রদবদলের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের পর থেকেই এই আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও কেন্দ্র সরকার বা বিজেপির (BJP) পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রীের বর্তমান প্রধান সচিব এবং রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)-কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে অর্থমন্ত্রী (Finance Minister) করা হতে পারে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)-কে অন্য কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলে জল্পনা, তাঁকে শিক্ষা (Education) মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

শক্তিকান্ত দাস দীর্ঘ চার দশকেরও বেশি প্রশাসনিক (Administration) অভিজ্ঞতার অধিকারী। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। করোনা মহামারি (COVID-19), মূল্যবৃদ্ধি (Inflation) এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এর আগে অর্থ মন্ত্রকের (Finance Ministry) অর্থনৈতিক বিষয়ক বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

এছাড়া বিশ্বব্যাঙ্ক (World Bank), এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB), নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এবং জি-২০ (G20)-সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন শক্তিকান্ত দাস।

Advertisement
ads ads

তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত তথ্য রাজনৈতিক সূত্র ও জল্পনার ভিত্তিতে সামনে এসেছে। কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর দফতর (PMO) এখনও মন্ত্রিসভা রদবদল বা নতুন দায়িত্ব বণ্টন নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফলে সম্ভাব্য পরিবর্তনের চূড়ান্ত ছবি স্পষ্ট হবে সরকারি ঘোষণার পরেই।

Continue Reading
Advertisement ads