বীরভূমে মমতার সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর, তুললেন অনুব্রতর প্রসঙ্গ
Connect with us

রাজনীতি

বীরভূমে মমতার সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর, তুললেন অনুব্রতর প্রসঙ্গ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নন্দীগ্রামের মাটি থেকে ফের একবার তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার, পূর্ব মেদিনীপুরের কালীচরণপুরে আয়োজিত ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে অংশ নিয়ে মমতার বীরভূম সফর নিয়ে কটাক্ষ করেন তিনি।

আগামীকাল বীরভূমে মুখ্যমন্ত্রীর নির্ধারিত মিছিলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা। এই প্রেক্ষিতেই শুভেন্দু বলেন, “নারী নির্যাতনের পক্ষে মিছিল করবেন মমতা! সত্যিই লজ্জার!” এরপর তাঁর কটাক্ষ, “উনি কি মিছিল করতে আসছেন, না কি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অক্সিজেন লেভেল চেক করতে আসছেন?”

এরপর আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতা স্লোগানে বলেন, “বাংলার লজ্জা, তাঁর নাম মমতা!” উপস্থিত কর্মীদেরও এই স্লোগানে সামিল হতে দেখা যায়।

আরও পড়ুনঃ ভগবান শিবের চরণে প্রার্থনা মোদীর, তামিল ইতিহাসে ফিরে দেখা আধ্যাত্মিক বার্তা

Advertisement
ads

রাজনৈতিক মহলের মতে, অনুব্রত মণ্ডলকে ঘিরে সম্প্রতি নানা বিতর্ক মাথাচাড়া দেওয়ায়, বীরভূমে মুখ্যমন্ত্রীর যাত্রাকে বিজেপি রাজনৈতিক ইস্যু করতে চাইছে। পাশাপাশি, নারীর প্রতি সহিংসতার মতো সংবেদনশীল বিষয়ে তৃণমূলের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব।

তবে এই মন্তব্য ঘিরে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, তৃণমূল শিবির এই বক্তব্যকে ‘ঘৃণ্য রাজনীতি’ বলেই ব্যাখ্যা করতে পারে।

সামনেই একাধিক উপনির্বাচন ও পুরভোট—তার আগে দুই শিবিরের বাকযুদ্ধ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement