ডিজিটাল ডেস্কঃ দুই দিনের তামিলনাড়ু সফরে গিয়ে গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির থেকে ভারতীয় গণতন্ত্রের প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ঐতিহাসিক রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকীতে আয়োজিত ‘আদি তিরুবতীরাই উৎসব’-এ অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী চোল সাম্রাজ্যের শাসনব্যবস্থাকে ভারতের “Golden Age of Democracy” বলে ব্যাখ্যা করলেন।
তিনি বলেন, চোল যুগে ‘কুদাভোলাই পদ্ধতি’-র মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হত, যা বিশ্ব ইতিহাসে অন্যতম প্রাচীন গণতান্ত্রিক পদ্ধতি। তাঁর কথায়, “যেখানে অনেকেই ম্যাগনা কার্টার (Magna Carta) কে গণতন্ত্রের সূচনা বলে মনে করেন, সেখানে চোলরা বহু শতাব্দী আগে গণতান্ত্রিক বীজ বপন করেছিল।”
#WATCH | Ariyalur, Tamil Nadu: PM Narendra Modi offers prayers at Gangaikonda Cholapuram Temple
PM Modi is participating in the celebration of the birth anniversary of the great Chola emperor Rajendra Chola I with the Aadi Thiruvathirai Festival at Gangaikonda Cholapuram Temple… pic.twitter.com/a88qzFgXZ6
শৈব দর্শনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “Shaivism today can offer answers to global crises. প্রেমই শিব, আর এই ভাবনা যদি পৃথিবী গ্রহণ করে, অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে সম্ভব।” তিনি স্মরণ করিয়ে দেন চন্দ্রযান-৩ অবতরণস্থলের নামকরণ হয়েছিল ‘শিব শক্তি বিন্দু’ (Shiv Shakti Point), যা শৈব ঐতিহ্যের আধুনিক প্রতিফলন।
মালদ্বীপ সফর শেষে রাজেন্দ্র চোলের দেশমাটিতে এসে মোদী বলেন, “চোলদের কূটনৈতিক সাফল্য আজও আমাদের অনুপ্রাণিত করে। আমি গর্বিত যে মা গঙ্গার জল কাশী থেকে আবার এই পবিত্র ভূমিতে এসেছে। ‘Ek Bharat, Shreshtha Bharat’-এর ভাবনাকে এটি শক্তি যোগায়।”
Advertisement
গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরের মাহাত্ম্য তুলে ধরেন তিনি—এটি UNESCO World Heritage Site এবং নয়নমার শৈব সাধকদের ভক্তি ও সংস্কৃতির প্রতীক। ঐতিহ্যবাহী সাদা ভেষ্টি, শার্ট ও অঙ্গবস্ত্র পরে প্রধানমন্ত্রীকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। স্থানীয় পুরোহিতদের স্বাগত জানানোয় ঘরে ফেরার অনুভব প্রকাশ করেন মোদী।
সঙ্গীতজ্ঞ Ilaiyaraaja-র পরিবেশনা নিয়েও তিনি আপ্লুত। বলেন, “ওঁম নমঃ শিবায়” শুনলেই শিহরণ জাগে। শিব দর্শন, সংগীত ও মন্ত্র—সব মিলিয়ে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা।”