প্রতারণা
সাত বছর শারীরিক সম্পর্কের পর বিয়ে অস্বীকার, ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক
ডিজিটাল ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা মহিলার সঙ্গে সাত বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পর বিয়ে করতে অস্বীকার—এই গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন এক সরকারি স্কুল শিক্ষক। অভিযুক্তের নাম সঞ্জয় কুমার বাইন (Sanjay Kumar Bain)। তিনি শিলিগুড়ির ফুলবাড়ি মার্ডারমোড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব ধনতলার এক বিধবা মহিলার সঙ্গে সাত বছর আগে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত শিক্ষক। অভিযোগ, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই মহিলার সঙ্গে সহবাস করেন। কিন্তু দীর্ঘ সময় সম্পর্ক চালিয়ে যাওয়ার পর সম্প্রতি বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক।
আরও পড়ুনঃ ভোটার আইডি থাকলেও বাংলাদেশি সন্দেহ, মালদার যুবক এখন বাংলাদেশে আটক
নিজেকে প্রতারিত মনে করে শেষমেশ থানার দ্বারস্থ হন অভিযোগকারিণী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এদিনই জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) পেশ করা হয় অভিযুক্ত শিক্ষককে।
ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।
