Connect with us

ভাইরাল খবর

ভোটার আইডি থাকলেও বাংলাদেশি সন্দেহ, মালদার যুবক এখন বাংলাদেশে আটক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৈধ ভারতীয় নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে গ্রেফতার! অভিযোগ, রাজস্থানে কর্মসূত্রে যাওয়া মালদার যুবক আমির শেখ (Amir Sheikh)-কে জেল হেফাজতের পর জোর করে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশে। তিন মাস আগে রাজস্থানের জয়পুরে কাজে যান কালিয়াচকের জালালপুর গ্রামের বাসিন্দা আমির। তাঁর কাছে আধার কার্ড, ভোটার আইডি সহ সমস্ত ভারতীয় পরিচয়পত্র ছিল।

তবুও রাজস্থান পুলিশ তাঁকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। অভিযোগ, দুই মাস ধরে জেল হেফাজতে রাখার পর কোনও বিচার ছাড়াই চার দিন আগে তাঁকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে আমির বাংলাদেশের এক গ্রামে আটকে রয়েছেন। ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ বিহারে বাদ ৫৮ লক্ষ ভোটার! এবার বাংলাতেও আশঙ্কা, পথে নামছে তৃণমূল

ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ছেলেকে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন আমিরের পরিজনেরা। প্রশ্ন উঠছে, ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনও তদন্ত ছাড়া কীভাবে একজন নাগরিককে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হল? প্রশাসনিক গাফিলতি না কি উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত— তা নিয়েই তৈরি হয়েছে প্রবল বিতর্ক।

Advertisement
ads
Continue Reading
Advertisement