আচমকা ইস্তফা উপরাষ্ট্রপতির! ধনকড়ের পদত্যাগ ঘিরে জল্পনা, সামনে আরএসএস ও বিজেপির চাপের তত্ত্ব
Connect with us

দেশের খবর

আচমকা ইস্তফা উপরাষ্ট্রপতির! ধনকড়ের পদত্যাগ ঘিরে জল্পনা, সামনে আরএসএস ও বিজেপির চাপের তত্ত্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দেশের উপরাষ্ট্রপতি (Vice President) পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তুললেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়ার এই সিদ্ধান্তে বিস্মিত কেন্দ্রীয় সরকার সহ বিজেপি শিবিরও। সোমবার রাজ্যসভার অধিবেশন শুরুর পরই আচমকা সন্ধ্যায় তিনি পদত্যাগের ঘোষণা করেন, যা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

তাঁর অফিস সূত্রে জানানো হয়েছে, “স্বাস্থ্যগত কারণ” দেখিয়ে তিনি পদ ছাড়ছেন। তবে তাঁর এই ব্যাখায় অনেকেই বিশ্বাস রাখতে পারছেন না। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, সোমবার বিকেলে ধনকড়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে তাঁর। এমনকি সন্ধ্যায় ফোনেও কথা হয়েছে। এরপর হঠাৎ করেই পদত্যাগ—এই নাটকীয়তা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে তৈরি হয়েছে সন্দেহ।

আরও পড়ুনঃ উপরাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ধনকড়, জল্পনা তুঙ্গে

রাজনৈতিক মহলের একাংশের মতে, আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চাপেই ধনকড়কে ইস্তফা দিতে হয়েছে। কারণ, উপরাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি রাজনীতির মধ্যে থেকে বিতর্ক তৈরি করেছেন বারবার। সাংবিধানিক পদে থেকেও বারংবার বিরোধীদের আক্রমণ করেছেন, এমনকি সুপ্রিম কোর্টের মতো বিচারব্যবস্থার বিরুদ্ধেও মুখ খুলেছেন। বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের সমালোচনায় তিনি হয়ে উঠেছিলেন বিতর্কিত মুখ।

Advertisement
ads

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও ধনকড় রাজনৈতিক সংঘাতে জড়িয়ে রাজভবনকে কার্যত বিজেপির দফতরে পরিণত করেছিলেন। সেই সময় থেকেই তাঁর কার্যকলাপ ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার উপরাষ্ট্রপতির আসন ছাড়াও তাঁর সেই ধারা বজায় থাকায়, বিজেপির অন্দরেই ক্ষোভ জমছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

এই প্রেক্ষাপটে তাঁর পদত্যাগকে অনেকেই দেখছেন ‘pressured exit’ হিসেবে। যদিও সরকারিভাবে কিছু বলা হয়নি। এখন দেখার, ধনকড়ের এই পদত্যাগের পর নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কতটা জটিলতা তৈরি হয়।

Continue Reading
Advertisement