আবার ভিড়, আবার আবেগ—২১ জুলাইয়ের টাস্ক দিলেন নেত্রী
Connect with us

রাজনীতি

আবার ভিড়, আবার আবেগ—২১ জুলাইয়ের টাস্ক দিলেন নেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই—তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এ শুধু একটা তারিখ নয়, এক গভীর আবেগের প্রতীক। শহিদ দিবসের এই বার্ষিক সমাবেশ ঘিরে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে প্রবল উদ্দীপনা। প্রতি বছর জনসমাগমের রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি হয়। এবারও সেই লক্ষ্যেই কোমর বেঁধে মাঠে নামতে নেতাকর্মীদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার বাদল অধিবেশনের শেষ দিনে বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এলাকায় কোনও প্রশাসনিক সমস্যা আছে কি না, সরেজমিনে খবর নেন তিনি। আলোচনার ফাঁকে উঠে আসে ২১ জুলাই প্রসঙ্গও। বিধায়কদের উদ্দেশে মমতা সংক্ষিপ্ত বার্তায় বলেন, “২১ জুলাই সামনে। সবাই যেন প্রস্তুতি নেয়। কর্মীরা যেন ঠিকমতো সভায় পৌঁছতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুনঃ যে বিবৃতিতে সন্ত্রাসের শিকারদের নাম নেই, তাতে স্বাক্ষর নয়: রাজনাথের স্পষ্ট অবস্থান

তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যেই রেকর্ড ভাঙা ভিড়ের প্রস্তুতি নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এবার বিধায়কদেরও সেই বিষয়ে সচেতন করলেন তিনি। পাশাপাশি, রাজস্থানে বাংলা ভাষায় কথা বলায় আটক পরিযায়ী শ্রমিকদের ঘটনা তুলে ধরে বিষয়টির সংবেদনশীলতা বোঝান।

Advertisement
ads

তৃণমূল নেত্রীর বার্তা আরও স্পষ্ট—জনপ্রতিনিধিদের দায়িত্ব শুধু কাজ করাই নয়, কথা বলার ধরনেও পরিণত হওয়া প্রয়োজন। “যেখানে-সেখানে যা খুশি বললে হবে না, সকলেরই কিছু সামাজিক দায়িত্ব আছে,”—স্মরণ করালেন দলনেত্রী।

রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে যেমন নজরদারি করছেন মুখ্যমন্ত্রী, তেমনি দলের বড় সমাবেশ ঘিরেও রয়েছে তাঁর কড়া পর্যবেক্ষণ। এবার দেখার, নেত্রীর আহ্বানে কতটা সাড়া মেলে মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে।

Continue Reading
Advertisement