রায়গঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথের স্নানযাত্রা, বড়সড় আয়োজন মন্দির কমিটির
Connect with us

ধর্ম

রায়গঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথের স্নানযাত্রা, বড়সড় আয়োজন মন্দির কমিটির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে রীতি মেনেই অনুষ্ঠিত হল ভগবান জগন্নাথ দেবের (Lord Jagannath) স্নানযাত্রা উৎসব (Snan Yatra)। পুরীর ঐতিহ্যবাহী মন্দিরের মতোই স্নানযাত্রার বিশেষ ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের পূর্ব নেতাজি পল্লির (Purba Netaji Palli) জগন্নাথ মন্দিরে এবারে নবম বর্ষে পা দিল এই মহোৎসব।

বুধবার সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। রীতি মেনে এদিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে (Balram & Subhadra) গর্ভগৃহ থেকে স্নানমঞ্চে (Snan Mandap) আনা হয়। ভক্তদের উপস্থিতিতে শুরু হয় মহাস্নান। তিনটি বিগ্রহকে জল সিঞ্চন করে স্নান করানো হয় এবং তার পর সকল আচার-উপাচার মেনে ফের গর্ভগৃহে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ভাঙড়ে নওসাদকে হারানোর চ্যালেঞ্জ শওকতের, হারলে রাজনীতি ছাড়ার হুমকি

স্নানযাত্রার এই বিশেষ দিনে মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় বাল্যভোগ এবং দুপুরে আয়োজিত হয় বিশেষ ভোগ আরতি। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং সারা দিন ধরে চলে ভক্তি-সঙ্গীত। মন্দির কমিটির অন্যতম সদস্য ও স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রতন মজুমদার (Ratan Majumdar) জানান, ‘‘এই উৎসব ঘিরে রায়গঞ্জ শহরজুড়ে আলাদা উন্মাদনা তৈরি হয়। স্নানযাত্রার পরবর্তী পর্বেই আয়োজন করা হবে রথযাত্রা উৎসব। সকলকে আমরা উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’’

Advertisement
ads

এদিন সকাল থেকেই রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভগবান জগন্নাথের স্নানযাত্রা দর্শনের জন্য ভিড় জমিয়েছিলেন। স্থানীয়রা জানান, প্রতি বছর এই উৎসব তাদের এলাকার অন্যতম বড় ধর্মীয় আয়োজন হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement