ভাঙড়ে নওসাদকে হারানোর চ্যালেঞ্জ শওকতের, হারলে রাজনীতি ছাড়ার হুমকি
Connect with us

ভোটের খবর

ভাঙড়ে নওসাদকে হারানোর চ্যালেঞ্জ শওকতের, হারলে রাজনীতি ছাড়ার হুমকি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভাঙড়ের (Bhangor) রাজনীতিতে চড়ছে উত্তাপ। রাজ্যের বিরোধী দলনেতা নওসাদ সিদ্দিকীর (Nawsad Siddiqui) ভাই কাশেম সিদ্দিকীর তৃণমূলের (TMC) রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাশেমকে কি ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে প্রার্থী করবে তৃণমূল?

এই প্রশ্নের মাঝেই বুধবার বিধানসভার (West Bengal Legislative Assembly) বাইরে দাঁড়িয়ে নওসাদকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। তাঁর হুঙ্কার, “২০২৬ সালে ভাঙড়ে নওসাদকে হারাব। আর যদি হারাতে না পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেব।” শওকতের কটাক্ষ, “নওসাদ নিজের পরিবারের লোকজনকেও ধরে রাখতে পারছেন না। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলছেন! লোকসভায় ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বলে পালিয়ে গিয়েছিলেন। এবারও গো-হারা হারবেন।”

আরও পড়ুনঃ করোনা সতর্কতা: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা

প্রসঙ্গত, মঙ্গলবার নওসাদ বলেন, মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) নিজের বিরুদ্ধে প্রার্থী হিসেবে চান তিনি। তার পরদিনই শওকতের এমন তোপ। শাসক দলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

Advertisement
ads

উল্লেখ্য, নওসাদের ভাই কাশেম সিদ্দিকী (Kasem Siddiqui) এক সময় ফুরফুরা শরিফের (Furfura Sharif) ঘনিষ্ঠ মহলে ছিলেন। নওসাদকে গ্রেফতারের সময় কাশেম তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। কিন্তু বর্তমানে কাশেম তৃণমূলে বড় পদ পাওয়ায় ফুরফুরার অন্দরমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গত ১৮ মার্চ কলকাতা পুরসভার আয়োজিত ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল নওসাদ, কাশেম ও নাজিমুদ্দিন হোসেনকে। তখন থেকেই এই রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা বাড়তে থাকে।

তৃণমূলের কৌশল কি? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড়ের দখল নিতে কি কাশেমকেই সামনে আনবে শাসক দল? আপাতত এই প্রশ্ন ঘিরেই সরগরম দক্ষিণ ২৪ পরগনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement