বাংলাদেশ
ফের অবহেলা? স্টারমারের সঙ্গে বৈঠকের সুযোগ নাও পেতে পারেন মহম্মদ ইউনুস
ডিজিটাল ডেস্কঃ লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammed Yunus)। তবে এই সফর কোনও রাষ্ট্রীয় পর্যায়ের নয়। ব্যক্তিগত কারণেই তিনি বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন। তবে জল্পনা, লন্ডনে বসবাসরত বাংলাদেশি নেতা তারেক জিয়া (Tarique Rahman)-র সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
বিশেষ সূত্রের খবর, ইউনুস লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer)-এর সঙ্গে দেখা করতে চাইলেও সেই সম্ভাবনা আপাতত ক্ষীণ। ব্রিটিশ প্রশাসনের এক সাংসদের বরাত দিয়ে জানা গিয়েছে, স্টারমার বর্তমানে কানাডায় (Canada) রয়েছেন। ফলে এই সফরে ইউনুসের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা কার্যত নেই।
আরও পড়ুনঃ সন্ত্রাস দমনে একজোট! মোদীর নৈশভোজে অভিষেক-সহ সাত দলের বৈঠক
এর আগেও আন্তর্জাতিক মঞ্চে ইউনুসের প্রতি কিছুটা ‘উদাসীন’ মনোভাব দেখা গিয়েছিল। ফ্রান্সের (France) রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ দেখাননি। রাষ্ট্রসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে ইউনুসকে ফ্রান্স আমন্ত্রণ জানালেও, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ম্যাক্রোঁর কাছ থেকে সম্মতি মেলেনি। সেই কারণে শেষপর্যন্ত প্যারিস সফর বাতিল করেন ইউনুস।
বাংলাদেশ প্রশাসনের অদক্ষতাও এই সফর ঘিরে প্রশ্নের মুখে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কেও আগে থেকে যথাযথ তথ্য রাখেননি বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকরা। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক শফিকুল আলম জানান, “ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ইউনুসের বৈঠকের কোনও নির্ধারিত সূচি এখনও নেই। বরং ব্রিটেনের এক সাংসদ আমাদের নিশ্চিত করেছেন, স্টারমার এখন কানাডায়।”
এদিকে মহম্মদ ইউনুসের সরকারের সঙ্গে ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনপো টিউলিপ সিদ্দিকের (Tulip Siddiq) সম্পর্ক নিয়েও উত্তপ্ত আলোচনা চলছে। ইউনুসের প্রশাসন টিউলিপের বিরুদ্ধে একাধিকবার তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
যে আন্তর্জাতিক সম্মান এবং বৈঠকের আশায় ইউনুস বারবার বিদেশ সফর করছেন, সেখানে একাধিকবার ‘অসম্মানিত’ হতে হচ্ছে তাঁকে—এমনটাই মনে করছেন অনেকেই।
