চিনের সঙ্গে ৮টি চুক্তি স্বাক্ষর, তিস্তা প্রকল্পেও নতুন দিক খুলছে বাংলাদেশ
Connect with us

ভাইরাল খবর

চিনের সঙ্গে ৮টি চুক্তি স্বাক্ষর, তিস্তা প্রকল্পেও নতুন দিক খুলছে বাংলাদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জলবিদ্যুৎ, বন্যা প্রতিরোধ, নদী খনন এবং জলসম্পদের সমন্বিত ব্যবস্থাপনায় চিনের সঙ্গে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ। বেজিং সফরে থাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া, তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চিনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আগে ভারতের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা চললেও বর্তমান পরিস্থিতিতে চিনের দিকে ঝুঁকছে ঢাকা।

আরও পড়ুনঃবিলেত সফর শেষ! কলকাতার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সংবাদ ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি হয়েছে। মোংলা বন্দরের আধুনিকায়ন, শিল্প অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং রোবট ফিজিওথেরাপি কেন্দ্র নির্মাণ নিয়েও চিনের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

Advertisement
ads ads

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-চিন ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ঢাকায় ক্রমেই চিনা আধিকারিকদের উপস্থিতি বাড়ছে, যা দিল্লির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Continue Reading
Advertisement ads