ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ, বুদ্ধিজীবীদের সতর্কতা
Connect with us

হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ, বুদ্ধিজীবীদের সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে, এমন আশঙ্কা করছেন দেশের কিছু বুদ্ধিজীবী। যদিও সরকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে কাতারে রয়েছেন একটি সম্মেলনে অংশগ্রহণ করতে। এরপর তিনি ভ্যাটিকানে প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে গেছেন। তবে, তার ফিরে আসার পর, ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের মনোভাব তুলে ধরার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বাংলাদেশের জন্য একটি বড় বিপদ। দুই পরমাণু শক্তির দেশ যদি যুদ্ধের দিকে যায়, তার প্রভাব কেবল তাদের ওপর সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনীতি সহ নানা ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে।”

আরও পড়ুনঃ পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান, পূর্ণমকুমার সাউকে নিয়ে উদ্বেগ বৃদ্ধি

Advertisement
ads

ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় মোস্তাফিজুর আরও বলেন, “এই উত্তেজনা ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের জন্য আশঙ্কার কারণ হতে পারে। আমরা ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাই, আর বাংলাদেশ ভারতের বড় একটি পণ্য আমদানিকারক। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তবে এই সঙ্গতিপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।”

অন্যদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সমর্থক রাজনৈতিক মহলের একাংশের দাবী, এই অস্থির সময়ে বাংলাদেশকে পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত। এই গোষ্ঠীটি ইতিমধ্যে সরকারের উপদেষ্টাদের সঙ্গে তাদের মতামত জানিয়ে কথা বলেছে, এবং তারা পাকিস্তানের প্রতি সমর্থন প্রদানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে।

এছাড়া, বাংলাদেশ সরকারের কিছু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী মনে করছেন যে, ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি বাংলাদেশের সার্বিক আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, সার্ককে কার্যকরী করার জন্য বাংলাদেশের বর্তমান উদ্যোগে বাধা সৃষ্টি হতে পারে।

Advertisement
ads