জানা গিয়েছে, মাত্র চার মাস আগে প্রেম করে সুনীল (Sunil) নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। অভিযোগ, সেই স্বামীই খুন করেছেন রাধিকাকে। বর্তমানে অভিযুক্ত সুনীল পলাতক।
পুলিশ সূত্রের খবর, রবিবার (Sunday) দিনই সম্ভবত খুন করা হয় রাধিকাকে। শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহ কাপড়ের নিচে চাপা দিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, চার দিন আগে ওই ভাড়া বাড়িতে উঠেছিলেন রাধিকা ও সুনীল। তার আগে তাঁরা থাকতেন টিব্বা রোড (Tibba Road) এলাকায়।
আরও পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক, চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল থেকে ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। এরপর বাড়ির মালিক গুরবিন্দর কৌর (Gurwinder Kaur) ও রাধিকার ভাই কৃষ্ণ (Krishna)-কে খবর দেন প্রতিবেশীরা। কাছেই থাকতেন কৃষ্ণ। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (Assistant Commissioner of Police, Ludhiana Central) অনিল ভানোট (Anil Vanot) জানিয়েছেন, ‘‘সুনীলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছে। দেহে গলা টিপে হত্যার স্পষ্ট চিহ্ন মিলেছে। রাধিকার হাত দু’টি কাপড় দিয়ে বাঁধা ছিল।’’ অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে একাধিক পুলিশ টিম গঠন করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, রাধিকার আগেও একবার বিয়ে হয়েছিল। সেই তথ্য সুনীলের কাছে গোপন রেখেছিলেন তিনি। পুলিশের অনুমান, হয়তো এই কথাই প্রকাশ পেতেই রাধিকাকে খুন করে সুনীল।
রাধিকার বোন আশা (Asha) জানিয়েছেন, চার মাস আগে তাঁরা এক মন্দিরে গিয়ে বিয়ে করেন। প্রথমে সুনীলের পরিবার তাঁদের বিয়েতে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। খুব শীঘ্রই তাঁরা আইনি বিয়ের জন্য নথিপত্র সম্পন্ন করতেও উদ্যোগী ছিলেন।
ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত অভিযুক্ত সুনীলের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।