সন্ত্রাস দমনে একজোট! মোদীর নৈশভোজে অভিষেক-সহ সাত দলের বৈঠক
Connect with us

অপারেশন সিঁদুর

সন্ত্রাস দমনে একজোট! মোদীর নৈশভোজে অভিষেক-সহ সাত দলের বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র বিশেষ আহ্বানে মঙ্গলবার (Tuesday) দিল্লিতে নৈশভোজে অংশ নিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রধানমন্ত্রীর তরফে সরাসরি আমন্ত্রণ পেয়েই এদিন দিল্লি পৌঁছন অভিষেক।

মঙ্গলবার সন্ধ্যায় ওই বিশেষ নৈশভোজে অংশ নেন সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরা। মূলত, সম্প্রতি সফল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের অবস্থানকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

জানা গিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা পৌঁছে দিতে ভারত সরকারের পক্ষ থেকে সাতটি দলে ভাগ হয়ে ৫৯ জন নেতা ও প্রাক্তন কূটনীতিক বিশ্বের ৩৩টি দেশে সফর করেন। তাঁদের লক্ষ্য ছিল— ইউরোপীয় ইউনিয়ন (European Union)-সহ বিভিন্ন দেশের সংসদ, প্রশাসন এবং নীতিনির্ধারকদের সামনে ভারতের অবস্থান পরিষ্কার করে তুলে ধরা।

আরও পড়ুনঃসোনমের পর এইবার সুনীল! ফের প্রেমের পরিণতি মর্মান্তিক, চার মাসের বিবাহিত জীবন শেষে স্ত্রীর রহস্যমৃত্যু, স্বামী পলাতক

Advertisement
ads

এই আন্তর্জাতিক প্রচারে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস (Congress) নেতা শশী তারুর (Shashi Tharoor), বিজেপি (BJP)-র রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad), ডিএমকে (DMK)-র কানিমোঝি (Kanimozhi), শিবসেনা (Shiv Sena)-র শ্রীকান্ত শিন্ডে (Shrikant Shinde), জেডিইউ (JDU)-র সঞ্জয় ঝা (Sanjay Jha), এনসিপি (NCP)-র সুপ্রিয়া সুলে (Supriya Sule) প্রমুখ।

ভারত সরকারের তরফে সাফ জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। আর এবার ভারত সেই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ‘এফএটিএফ’-এর (FATF) ‘গ্রে লিস্ট’-এ রাখার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে।

এদিন নৈশভোজের আগে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) এই সাতটি দলের সদস্যদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বিশ্বে ভারতের ভূমিকা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে এই বহুদলীয় প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

Advertisement
ads
Continue Reading
Advertisement