হামলা
৩৭০ তুলে সন্ত্রাস শেষ? পহেলগাঁও কাণ্ডে মোদীর দাবিকে কটাক্ষ তৃণমূল নেতাদের
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত জঙ্গি আক্রমণের ঘটনায় শোকাহত গোটা দেশ। প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক, যাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজনও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা উঠে আসছে, আর সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের সন্ত্রাস মোকাবিলার নীতির উপরে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন।
আরও পড়ুনঃ ভারত ‘সন্ত্রাসের’ কাছে মাথা নত করবে না! গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক মহলে ক্ষোভ যেন আরও তীব্র। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক নেতা সরাসরি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে বলেছেন, “এই ঘটনায় শুধু কাশ্মীর নয়, কেঁপে উঠেছে পুরো ভারত।”
I am deeply anguished by the brutal terrorist attack in the Pahalgam region of Anantnag, Jammu & Kashmir.
My heartfelt condolences to the families of those who lost their lives, and prayers for the swift recovery of the injured.
This act of violence is utterly reprehensible and…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এক্সে লেখেন, “৩৭০ ধারা তুলে দিয়ে শান্তির আশ্বাস দেওয়া হয়েছিল। নোটবন্দির সময় বলা হয়েছিল, সন্ত্রাসবাদে আর্থিক জোগান বন্ধ হবে। অথচ বাস্তব বলছে, আজও নিরীহ মানুষের রক্তে ভিজছে উপত্যকা। এই প্রতিশ্রুতি কি শুধুই নির্বাচনী স্লোগান ছিল?”
Today’s terror attack in Jammu & Kashmir is not only unfortunate and horrifying but it must serve as a clarion call for the GoI.
This is the same government that claimed demonetisation would end black money and terror funding and that the abrogation of Article 370 would bring…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 22, 2025
তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ভাষণের একটি অংশ তুলে ধরে কটাক্ষ করেছেন, যেখানে মোদী বলেছিলেন ৩৭০ ধারা বিলোপের পরে সন্ত্রাসীদের “কোমর ভেঙে গিয়েছে।” সেই বক্তব্যকে বিঁধে দেবাংশুর প্রতিক্রিয়া, “সত্যিই ওদের কোমর ভেঙে গিয়েছে মোদীজি।”
Today’s terror attack in Jammu & Kashmir is not only unfortunate and horrifying but it must serve as a clarion call for the GoI.
This is the same government that claimed demonetisation would end black money and terror funding and that the abrogation of Article 370 would bring…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 22, 2025
রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতারাও এই হামলার নিন্দায় একজোট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সন্ত্রাস কখনও মানবতা মানে না। এই ঘটনার দায় এড়াতে পারে না কেউ।” কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও জানান, “কাশ্মীরের পরিস্থিতি কতটা নাজুক, তা আজকের ঘটনায় স্পষ্ট।”
যখন উগ্রপন্থীরা কোনো বিভেদ করে না হিন্দুদের মধ্যে, তখন আমরা কেনো জাত-পাত, ভাষা, আঞ্চলিক জাত্যভিমান, প্রাদেশিক পরিচিতি, খাদ্যাভ্যাস, সংস্কার, সংস্কৃতি, উদারপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থা ইত্যাদি শ্রেণীতে বিভক্ত থাকবো?
সময় এসেছে বোঝার:-
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের… pic.twitter.com/KHU8cxmqTE— Suvendu Adhikari (@SuvenduWB) April 23, 2025

Enough of the “All is well.”narrative for J&K. Stop peddling fake narratives & take concrete action so innocent citizens don’t lose lives. @narendramodi, @AmitShah
— Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2025
এই ভয়াবহ হামলার পর এখন কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে দেশ। কীভাবে এতবড় নিরাপত্তা ভেদ করে জঙ্গিরা হামলা চালাতে পারল, তা নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে জঙ্গি দমন নীতির বাস্তবতা, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা— এই দুইয়ের ফারাক স্পষ্ট হচ্ছে একের পর এক জঙ্গিহানার পর।